1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নজরুলজয়ন্তীতে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের পুষ্পস্তবক অর্পন - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

নজরুলজয়ন্তীতে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের পুষ্পস্তবক অর্পন

আঃ হান্নান আল, নান্দাইল উপজেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫
Spread the love

আঃ হান্নান আল, নান্দাইল উপজেলা প্রতিনিধি আজ ২৫ মে ২০২৫ তারিখ নজরুলের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে নজরুল বটমূলে নজরুলজয়ন্তী পালন করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পন করেছে সমাজ রূপান্তর রূপান্তর সাংস্কৃতিক সংঘ, ময়মনসিংহ।

পুষ্পস্তবক অর্পন শেষে নজরুলের জীবন ও কর্মের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচকবৃন্দ বলেন, নজরুলরা বারেবারে পৃথিবীতে আসে না, ক্ষণে ক্ষণে আসে। জন্মেই দারিদ্রতার দেখা পেয়ে লড়াই করে সকলের নজরুল হয়ে উঠা পৃথিবীতে বিরল। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন দ্রোহের কবি, সংগ্রামের কবি, জাগরনের কবি, মানবতার কবি, সাম্যের কবি। নজরুল তাঁর লেখনির মাধ্যমে ঝড় তুলেছিলেন সত্য-ন্যায় প্রতিষ্ঠার জন্য। অধিকার ও স্বাধীনতার জন্য। শোষণের শিকল ছিঁড়ে ফেলার জন্য। অত্যাচারীর প্রকোষ্ট ভেঙ্গে ফেলার জন্য। মানবিক সাম্যের সমাজ গড়ার জন্য। চেয়েছিলেন মানুষের মুক্তি, সমাজের মুক্তি। নজরুল ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এতে ধর্মান্ধ উগ্রবাদীরা ক্ষিপ্ত হয়ে তাকে নানাভাবে হেনাস্থা করে। নজরুলকে কাফের হিসেবে আখ্যায়িত করে। স্বভাবগতভাবে নজরুল ছিলেন প্রথাবিরোধী। তাই সকল অপশক্তির বিরুদ্ধে তাঁকে লড়তে হয়েছে।

আলোচকবৃন্দ আরো বলেন, নজরুল ছিলেন রাজনীতি সচেতন। বিভিন্ন দলের সাথে তিনি সম্পৃক্ত হন এবং নেতৃত্বও প্রদান করেন। তিনি মনে করতেন, রাজনৈতিক মুক্তি ছাড়া মানুষের মুক্তি আসবে না। তাই তিনি গণমানুষকে অসাম্প্রদায়িক রাজনীতিতে সম্পৃক্ত ও সচেতন করতে লড়াই করেছেন। আলোচকবৃন্দ বলেন, মানবমুক্তির যে বাণী নজরুল রেখে গিয়েছেন তার মর্মার্থ অনুধাবন করে মুক্তির মশাল জ্বালিয়ে আমাদেরকেও সম্মূখপানে এগিয়ে যেতে হবে। এর কোন বিকল্প নেই।

সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন মো: রেজাউল ইসলাম, মারফুয়াত টিপু, তানজিল হোসেন মুণিম, তানজীম মুস্তাকিম অনিক, কমল দাস, জীবন সরকার প্রমূখ।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares