1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

খুলনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

সোনাডাঙ্গা থানা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
Spread the love

সোনাডাঙ্গা থানা প্রতিনিধি: খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকায় এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্ত।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে বসুপাড়া কবরখানা রোডের ১ নম্বর গেটের বিপরীতে সাবেক কমিশনার হাফিজুর রহমান মনিরের বাড়ির গলিতে এ হামলার ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মো. আব্দুল আজিজ (৩৪)। তিনি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বানরগাতি বাজার কলেজ রোড এলাকার বাসিন্দা। তার পিতার নাম আবু তালেব।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জেরে ৫-৭ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে এসে আব্দুল আজিজের ওপর অতর্কিত হামলা চালায়।

তারা ধারালো চাপাতি দিয়ে তার ডান হাতের কব্জির উপরে, ডান ঘাড়ে এবং পিঠের বাম পাশে কুপিয়ে মারাত্মক জখম করে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

রাত ৯টা ৫৫ মিনিটে তাকে হাসপাতালের সার্জারি বিভাগের ওয়ার্ড ৯-১০ নম্বরে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর সোনাডাঙ্গা থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

—

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি