1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
আমাদের শাসকরা সৎ হবে, ইনসাফ করবে: গোলাম পরওয়ার - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই

আমাদের শাসকরা সৎ হবে, ইনসাফ করবে: গোলাম পরওয়ার

গাজী মাকুল উদ্দিন, ফুলতলা উপজেলা প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
Spread the love

গাজী মকুল উদ্দিন, ফুলতলা উপজেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “আমাদের প্রথম বিশেষত্ব আমাদের শাসকরা সৎ হবে, দুর্নীতিবাজ হবে না, যা মুখে বলবে কাজে তাই করবে, লুটপাট করবে না, ইনসাফ করবে। একটা টাকা আত্মসাৎ করবে না, সুশাসন দিবে। যেটাকে গুড গভর্নেন্স বলা হয়, ট্রান্সপারেন্সি বলা হয়। যেটা কোন সরকার দিতে পারে নাই।’মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ফুলতলা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশের জামায়াতে ইসলামী ফুলতলা উপজেলা শাখা আয়োজিত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।সভায় মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “আমরা যেহেতু আদর্শিক ভিত্তিতে দল গঠন করি। একটা কোরআনিক সিস্টেম, বিউটি অফ ইসলাম, আল্লাহ’র নবী রাষ্ট্র শাসকদের কোরআনের আদর্শের কথা বলেছেন। আমাদের দলের নেতা-কর্মীরা সেই আদর্শ ধারণ করি। রাষ্ট্র গড়ার স্বপ্ন যেহেতু আমরা দেখি তাই দুর্নীতি, লুটপাট, অসততা এর থেকে আমাদের দল এবং আমাদের আদর্শকে মুক্ত রাখার চেষ্টা করি। মানুষ হিসেবে ১০০ ভাগ সঠিক আমরা বলি না, তবে কম্পারেটিভলি যেটা আর ১০/৫ টা দলের সাথে মেলালে আমাদের কম ভুল পাবেন। আমরা নির্ভুল দাবী করি না, কিন্তু তুলনামূলকভাবে দেশকে একটা বেটার সার্ভিস দিব। এ কারণে জনগণের কাছে আমরা দাবি করতে পারি, আশা করতে পারি আমাদের ভোট দেওয়ার জন্য।সাম্প্রতিক সময় দেশে ধর্ষণ বেড়ে যাওয়া সম্পর্কে তিনি বলেন, “দেশে ইসলামী শাসন নেই। ধর্ষকের ব্যাপারে ইসলামের বিধান হচ্ছে মাটিতে পুঁতে তাকে পাথর ছুঁড়ে হত্যা করা। এক্ষেত্রে ধর্ষণকারী বিবাহিত হলে এক রকম, আর অবিবাহিত হলে আরেক রকম। তবে হত্যা তার শাস্তি। খুনের শাস্তি, চুরির শাস্তি, যেটাকে ক্রিমিনাল ল’ বলা হয়। ইসলামী ফৌজদারী আইন তো আমাদের দেশে নেই। তিনি উদাহরণ টেনে বলেন, একটা ধর্ষণকারীর শাস্তি ফুলতলায় হয়ে গেলে কেয়ামত পর্যন্ত কেউ ধর্ষণ করতে সাহস পাবে না।’সংগঠনের ফুলতলা উপজেলা শাখার আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্যার সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তৃতা করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মাইনুল ইসলাম, অধ্যক্ষ গাউসুল আজম হাদী, বায়তুল মাল সেক্রেটারি হাফেজ আমিনুল ইসলাম, খানজাহান আলী থানা আমীর হাসান মাহমুদ টিটোসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares