1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ডাকাতি করাতে ৩০০ লোক ভাড়া করে আ. লীগ নেতারা - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা

ডাকাতি করাতে ৩০০ লোক ভাড়া করে আ. লীগ নেতারা

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
Spread the love

দৈনিক শিরোমণি ডেস্ক: পরিস্থিতি ঘোলাটে করাসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ভীতি ছড়াতে রাজধানীতে ডাকাতি করাতে ৩শ’ লোক ভাড়া করে আওয়ামীলীগ নেতারা। পৃথক কয়েকটি বাড়িতে তাদের দিয়ে হানা দেয়ানোর পর ফেসবুকে গণডাকাতির গুজব ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়। আ’লীগ এসব নেতার ষড়যন্ত্র ছিলো অশান্ত পরিবেশের কারণে যাতে দেশে কেয়ারটেকার সরকার শপথ নিতে না পারে। একই সাথে সেই সুযোগে দেশে সেনা শাসন আসার সম্ভাবনা তৈরী হবে।আওয়ামীলীগ নেতাদের পরিকল্পনায় এসব করা হচ্ছে। আর যারা গভীর রাতে ডাকাতি বা আতঙ্ক ছড়ানোর কাজ করছে তারা অধিকাংশ বস্তি এলাকার এবং টোকাই তরুণ। তারা টাকার বিনিময়ে ভাড়া খাটছে। রাজধানীর জেনেভা ক্যাম্প এলাকা থেকে এদের কয়েকজনকে ভাড়া করা হয়।

গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পরবর্তী দু’দিন দেশের থানাগুলো ছিলো পুলিশ শূন্য। দেশের অস্থিতিশীল পরিবেশকে আরো অশান্ত করতে নতুন ষড়যন্ত্রের অংশ হিসেবে লোক ভাড়া করে নৈরাজ্য, লুটপাট আর ডাকাতির জন্য লোক ভাড়া করে আ’লীগ নেতারা। গত বুধবার মধ্য রাত থেকে রাজধানীর মোহাম্মদপুরের নয়াবাজার, বসিলা, বসিলা কাদিরাবাদ হাউজিং, শেখেরটেক, জিগাতলা, ধানমন্ডি, হাজারীবাগ, শনিরআখড়া, মিরপুরের পল্লবী, মিরপুর ১০, ইসিবি চত্বর এলাকা, উত্তরার ৮-৯, ১০-১১ নম্বর সেক্টর, গাজীপুর ও টঙ্গী কলেজ রোড এলাকায় ডাকাতির চেষ্টা হয়েছে। কয়েকটি বাড়িতে ডাকাতিও হয়েছে। এসব ঘটনায় ঢাকা, নারায়ণগঞ্জ এবং রাজশাহী মিলে প্রায় ২৯ জনকে আটক করা হয়েছে কিন্তু দুষ্ট চক্র ফেসবুকে প্রচার করছে মহল্লায় মহল্লায় গণডাকাতি এমনকি একই সময়ে মিরপুরে ৭০টি বাড়িতে ডাকাতি হয়েছে। কোথাও কোন প্রতিকার নেই। এ ধরনের প্রচারে সরকার পতনের দিন থেকেই রাত গভীর হলে আতঙ্ক বাড়ছে রাজধানীবাসীর মাঝে। এতে করে মসজিদে মাইকিং করে ডাকাতের বিষয়ে সচেতন করা হচ্ছে। স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে এলাকা পাহারা দিচ্ছেন, নির্ঘুম রাত কাটাচ্ছেন।

মিরপুর পল্লবী এলাকায় ডাকাতি করতে গিয়ে আটক হয়েছেন ১৭ জন। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, আওয়ামী লীগের নেতারা তাদের এ কাজে নামিয়েছেন। নেতাদের হয়ে স্থানীয় নাহিদ নামে এক যুবক তাদেরকে টাকা পয়সা দিয়ে ভাড়া করেছেন। নাহিদ বিভিন্ন এলাকা থেকে ৩০০ যুবক সংগ্রহ করে।
আটককৃতদের সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়। এছাড়া মোহাম্মদপুর এলাকায় পাঁচজনকে অস্ত্রসহ এবং উত্তরা এলাকায় কয়েকজন আটক করেছে এলাকাবাসী।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares