1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
আ.লীগের লিফলেট বিতরণে বিএনপির বাঁধা, ৫ জন আহত - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই

আ.লীগের লিফলেট বিতরণে বিএনপির বাঁধা, ৫ জন আহত

নড়াইল লোহাগড়া থেকে মনির খান
  • আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
Spread the love

মনির খান লোহাগড়া প্রতিনিধি থেকে:নড়াইলের লোহাগড়া পৌর শহরের চোরখালী এলাকায় আওয়ামী লীগের কর্মসূচি লিফলেট বিতরণ করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাঁধা সৃষ্টি করলে বিএনপি নেতা কর্মীরা বিএনপির নেতা কর্মীদের উপর সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার ( ৪ ফেব্রুয়ারী) রাত আনুমানিক রাত ৮ টার দিকে শহরের ১ নং ওয়ার্ডের চোরখালী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন, চোরখালী এলাকার সাহিদুর রহমানের ছেলে ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস কে মিন্টু ( ৩৪), একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে ও ১ নং ছাত্রদলের সাবেক সভাপতি মো: ঝন্টু মিয়া (৪২), রেজাউল শেখের ছেলে বিএনপির সমর্থক হাফিজুর রহমান (৩৩), বাবলু শেখের স্ত্রী দোলেনা বেগম (৪৫)।

সংঘর্ষে আহত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এস, কে মিন্টু গণমাধ্যমকর্মীদের বলেন, মঙ্গলবার সন্ধ্যার কিছু সময় পর জানতে পারি, চোরখালী এলাকায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা দলীয় লিফলেট বিতরণ করবে এবং তারা আনিস মোল্যার চায়ের দোকানে জড়ো হয়েছে।

এ খবর জানার পর আমিসহ বিএনপির কর্মী সমর্থকদের নিয়ে আনিস মোল্যার চায়ের দোকানে গিয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করি। শান্ত এলাকাকে অশান্ত না করারও আহবান জানাই। এ সময় আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সাথে আমাদের কর্মী সমর্থকদের মধ্যে তর্ক-বির্তক শুরু হয়। এক পর্যায়ে আওয়ামী লীগের কর্মী মনিরুজ্জামান মনির নেতৃত্বে ইদ্রিস সরদার, রবিউল মল্লিক, ইব্রাহিম মোল্যা, আনিস মোল্যাসহ ২০/২৫ জনের একদল দূর্বৃত্ত হাতুড়ি, লোহার রড, রামদা, লাঠি নিয়ে আমাদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। আমরা সৃষ্ট ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানাচ্ছি।

এ দিকে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের হামলায় বিএনপি’র কর্মী সমর্থক আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares