1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলন; ৭ জনের কারাদন্ড - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলন; ৭ জনের কারাদন্ড

মো: আরিফুল ইসলাম, শেরপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Spread the love

মোঃ আরিফুল ইসলাম,শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর বন বিভাগের আওতাধীন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৭জনকে পৃথক মেয়াদে কারাদন্ড এবং ১২টি মিনি ড্রেজার মেশিনসহ বালু উত্তোলনে ব্যবহৃত সকল সরঞ্জামাদি ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত সময়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।

এসময় মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলামসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিরা এই অভিযানে অংশ নেয়।

অভিযানকালে চেল্লাখালী নদীর বুরুঙ্গা এলাকায় বন বিভাগের জায়গা থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে উপজেলার চাঁদগাঁও গ্রামের মবিনুর আলম (৩৬),নজরুল ইসলাম (৩৮), শাহজাজান মিয়া (৩৫), নন্নী গ্রামের বিল্লাল হোসেন (৪২), হাশমত আলী (৪৫), আন্ধারুপাড়া গ্রামের অনিল (৩২) এবং শেরপুর সদর উপজেলার কালিবাড়ি বাজারের সুরেশ চন্দ্র দাস (৪০) কে আটক করা হয়। পরে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাদের মধ্যে শাহজাহান ও অনিলকে ৩ মাসের এবং বাকী ৫ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় শ্যালুচালিত ১২টি মিনি ড্রেজার, ৯টি স্থাপনা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এ বিষয়ে সত্যতা নিশ্চিত করা সহ এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares