1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নেইমারের হ্যাটট্রিকে গ্রুপসেরা হয়ে শেষ ষোলোয় পিএসজি - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ

নেইমারের হ্যাটট্রিকে গ্রুপসেরা হয়ে শেষ ষোলোয় পিএসজি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
Spread the love

শেষ ষোলোর টিকিট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) পেয়ে গিয়েছিল আগেই। তবে চ্যাম্পিয়নস লিগে ইস্তাম্বুল বাসাকহেরির বিপক্ষে ম্যাচটিতে সবার নজর ছিল ভিন্ন এক কারণে। আগের দিন যে লঙ্কাকাণ্ড বেঁধেছিল! বর্ণবাদের অভিযোগে ম্যাচের ১৪ মিনিট পেরুতেই খেলা বন্ধ করে মাঠ ছেড়েছিলেন দুই দলের খেলোয়াড়রা। ফলে এক ম্যাচ শেষ হতে লাগলো দুদিন। এদিন অবশ্য অন্য কিছু নিয়ে ভাবার সুযোগই দিলেন না নেইমাররা। গোলশূন্য ড্র নিয়ে ১৪ মিনিটের পর শুরু হয় খেলা। আর বাকি সময়ে বাসাকহেরিকে ৫ গোলের লজ্জায় ডুবায় পিএসজি।

ঘরের মাঠে বুধবার রাতে তুরস্কের দলটিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। তাতে ‘এইচ’ গ্রুপের সেরা হয়েই শেষ ষোলোয় নাম লিখিয়েছে পিএসজি। দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন দলটির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। বাকি দুই গোল ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের।

আগের দিন লাইপজিগের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের হারে পিএসজির পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হয়ে যায়। নির্ভার দলটি গোল বন্যায় ভাসাল বাসাকসেহিরকে। প্রথম তিন ম্যাচের দুটিতে হেরে যাওয়া দলটি গ্রুপ পর্ব শেষ করেছে চূড়ায় থেকে।

হাঁটু গেড়ে বসে এক হাত উপরে তুলে বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানান রেফারি ও দুই দলের খেলোয়াড়রা। আগের দিন একজন ম্যাচ অফিসিয়ালের বিরুদ্ধে বর্ণবাদী ভাষা ব্যবহারের অভিযোগ ওঠায় এই ম্যাচ পরিচালনা করেন নতুন অফিসিয়ালরা।

মঙ্গলবার ১৪ মিনিট খেলা হওয়ার পর ম্যাচ স্থগিত হয়েছিল, সেখান থেকেই খেলা শুরু হয়। গোলের জন্য প্রথম শট নেয় বাসাকসেহির। সেটি সামলাতে খুব একটা সমস্যা হয়নি কেইলর নাভাসের।

২১তম মিনিটে নেইমারের চমৎকার ফিনিশিংয়ে এগিয়ে যায় পিএসজি। মার্কো ভেরাত্তির কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের দুই পায়ের ফাঁক দিয়ে বল বের করে নেন নেইমার। কিছুটা এগিয়ে ডান পায়ের কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড খুঁজে নেন জাল।

গোলরক্ষকের ব্যর্থতার সুযোগে ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। প্রতি-আক্রমণ থেকে বল পেয়ে রাফিনিয়া বল বাড়ান এমবাপেকে। তিনি খুঁজে নেন অরক্ষিত নেইমারকে। সামনে ছিলেন কেবল গোলরক্ষক, প্রায় তার গা ঘেঁষেই শট নিয়ে বসেন ব্রাজিলিয়ান তারকা। গোলরক্ষকের পায়ে লেগে গতি কিছুটা কমে বল জড়ায় জালে।

পরের মিনিটে হ্যাটট্রিক হতে পারতো নেইমারের। ডি-বক্সে তিনি বল পাওয়ার সময় সামনে ছিলেন কেবল গোলরক্ষক। তাকে এড়াতে পারেননি, ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের গায়ে লেগে পড়ে যান নেইমার। ফাঁকায় দাঁড়িয়ে থাকা মিচেল বাকার বল পাঠান শূন্য জালে।

ভিএআরে দেখে গোল দেননি রেফারি। নেইমার বল পাওয়ার সময় অফসাইডে ছিলেন বাকার। কিন্তু নেইমারকে গোলরক্ষক ফাউল করায় পেনাল্টি দেন রেফারি। ৪২তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান ৩-০ করেন এমবাপে। চলতি বছর এবং চলতি আসরে ইউরোপ সেরার মঞ্চে এটাই তার প্রথম গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই হ্যাটট্রিক পূরণ করেন নেইমার। বিরতির পর বদলি নামা আনহেল দি মারিয়ার সঙ্গে ‘ওয়ান-টু-ওয়ান’ খেলে ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে এটি তার তৃতীয় হ্যাটট্রিক।

৫৭তম মিনিটে খেলার ধারার বিপরীতে ব্যবধান কমায় বাসাকসেহির। কর্নার থেকে বল পেয়ে বুলেট গতির শট নেন ইরফান হাকভেচি। নাভাসের একটু সামনে দাঁড়িয়ে থাকা মোহামেত টোপালের গায়ে লেগে দিক পাল্টে বল জড়ায় জালে।

পাঁচ মিনিট পর ব্যাবধান ৫-১ করে ফেলেন এমবাপে। নেইমারের দারুণ পাস পাওয়া দি মারিয়া নিজেই গোলের জন্য শট নিতে পারতেন। তা না করে খুঁজে নেন ফাঁকায় থাকা এমবাপেকে। বাকিটুকু অনায়াসে সারেন এই ফরাসি ফরোয়ার্ড।

৭২তম মিনিটে হ্যাটট্রিক পূরণের দারুণ সুযোগ আসে এমবাপের সামনে। নেইমারের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার শট ঠেকিয়ে দেন সফরকারী গোলরক্ষক।

গোলের জন্য পিএসজি চেষ্টা চালিয়ে গেছে এর পরও। কিন্তু আর জালের দেখা পায়নি দলটি।

অনায়াস জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে পিএসজি। মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দুই নম্বরে লাইপজিগ। আগের দিন তাদের বিপক্ষে ৩-২ গোলে হেরে যাওয়া ইউনাইটেড খেলবে ইউরোপা লিগে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares