1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

ডিমলায় সুপারির বাম্পার ফলন, দামও পাচ্ছে ভালো

নুর মোহাম্মদ সুমন,নীলফামারী জেলা প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩
Spread the love

নূর মোহাম্মদ সুমন, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় এবার সুপারির ফলন ভাল হয়েছে। ভাল ফলনের পাশাপাশি ভাল দামে বাজারে সুপারি বিক্রি করছেন সুপারি চাষিরা। বর্তমানে বাজারে বড় সুপারি ৫০০ টাকা দরে পণ (২০) হালি বিক্রি হচ্ছে। মাঝারি সুপারি ৩০০ টাকা ও ছোট সাইজ সুপারি ২০০ টাকা পণ দরে বিক্রি হচ্ছে।

সুপারি ভাল দাম পেয়ে সুপারী চাষীদের মুখে ফুটেছে হাসি। উপজেলার কম বেশি সব এলাকায় ছোট, বড় ও মাঝারি সুপারির বাগান রয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমে সুপারির বাম্পার ফলন হয়েছে। বেশ কয়েক বছর ধরে সুপারির বাজার মুল্য ভাল থাকায় অনেক কৃষক সুপারি চাষ শুরু করেছেন। বাড়ির আশ পাশ, পুকুরের বাঁধ ছাড়াও অনেকে পড়ে থাকা পতিত জমিতে সুপারির চাষ করছেন।

সরজমিনে দেখা যায়, উপজেলার বেশ কয়েকটি হাটে সুপারি বেচা-কিনা জমে উঠেছে। দুর দুরান্ত হতে সুপারি পাইকাররা এসেছেন সুপারি ক্রয় করতে। হাট ইজারাদারা বলেন, এসবহাটে শুধু সুপারির হাট জমজমাট না, সুপারিসহ হাঁস-মুরগি, কবুতর, গরু-ছাগল, মরিচ, পাট, ধান, ভুট্টা ইত্যাদি পাইকারি ও খুচরা মূল্যে পাওয়া যায়।

স্থানীয় সুপারি ব্যবসায়ী আলমগীর ইসলাম জানান, এসব হাটের সুপারি দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে সরবরাহ করা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়,
এই এলাকায় সুপারি বেপারীরা নিজে এসে স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে ক্রয় করে ট্রাক ও বাস যোগে নিয়ে যাচ্ছে। এই এলাকার সুপারী দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ায় সুপারির বাজার ভাল রয়েছে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি