1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে উৎসাহ উদ্দীপনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

প্রথম আলোকে কেন ‘শত্রু’ বিবেচনা করছে সরকার

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
Spread the love

শিরোমনি ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের একটি অন্যতম প্রধান দৈনিক সংবাদপত্র প্রথম আলোর বিরুদ্ধে সরকারের বিরাগের বিষয়টি প্রকাশ্য হয়ে উঠেছে।

সোমবার বাংলাদেশের জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘’প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, প্রথম আলো গণতন্ত্রের শত্রু, প্রথম আলো দেশের মানুষের শত্রু। আমি এটা অত্যন্ত দুঃখের সাথে বলি যে, এরা এই দেশে কখনোই স্থিতিশীলতা থাকতে দিতে চায় না।‘’

প্রথম আলোর বিরুদ্ধে বর্তমান ক্ষমতাসীনদের বিরাগ বা বিরোধিতার বিষয়টি অবশ্য এই প্রথম নয়। এর আগেও দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা এই মনোভাব প্রকাশ করেছেন।

কিন্তু কেন বাংলাদেশের একটি দৈনিক পত্রিকাকে ‘শত্রু’ বিবেচনা করছে দেশের সরকার।

স্বাধীনতা দিবসে দ্রব্যমূল্য বৃদ্ধির একটি খবরের সঙ্গে একটি শিশুর ছবি প্রকাশে অসঙ্গতিকে কেন্দ্র করে পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তার করা হয়।

এরপর বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠনের পক্ষ থেকে প্রথম আলোর বিরুদ্ধে বক্তৃতা-বিবৃতি, বিক্ষোভ সমাবেশও করা হয়েছে। যাদের অনেকগুলোই আওয়ামী লীগ ঘরানার বলে পরিচিত।

সেসব সমাবেশ থেকে এমনকি প্রথম আলোর নিবন্ধন বাতিলেরও দাবি করা হয়েছে। ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কোথাও কোথাও পত্রিকা এবং সম্পাদকের কুশূপুত্তলিকা পুড়িয়েছে।

তবে আওয়ামী লীগের নেতারা দাবি করছেন, শুধুমাত্র সরকারের সমালোচনা বা ভুল-ত্রুটি নিয়ে অনেক পত্রিকাতে বা গণমাধ্যমেও খবর প্রকাশিত হলেও সেটা নিয়ে সরকার কোন প্রতিক্রিয়া দেখায় না।

তাদের অভিযোগ, প্রথম আলো পত্রিকাটি সাংবাদিকতার বাইরে রাজনৈতিক ভূমিকা রাখার চেষ্টা করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে বাংলাদেশের জাতীয় সংসদে দেয়া বক্তব্যে বলেছিলেন, তিনি প্রথম আলো পড়েন না এবং গণভবনে রাখেন না।

গত কয়েক দশকে বাংলাদেশে কোন একটি নির্দিষ্ট সংবাদপত্র ঘিরে কোন রাজনৈতিক দল বা সরকারের এতোটা আপত্তি বা বিরোধিতা দেখা যায়নি।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি