1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
কোনো ইস্যুতেই বঙ্গবন্ধুর অবমাননা সহ্য করা হবে না : তথ্যমন্ত্রী - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার

কোনো ইস্যুতেই বঙ্গবন্ধুর অবমাননা সহ্য করা হবে না : তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
Spread the love

কোনো ইস্যুতেই বঙ্গবন্ধুর অবমাননা সহ্য করা হবে না : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : মুজিববর্ষে নানা ইস্যুতে বঙ্গবন্ধুকে অবমাননা করার অপচেষ্টা চলছে এমন অভিযোগ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলছেন, কোনো ইস্যুতেই বঙ্গবন্ধুর অবমাননা সহ্য করা হবে না।
শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক চট্টগ্রাম প্রেসক্লাবকে বই বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। হাছান মাহমুদ বলেন, মুজিববর্ষের শেষের দিকে এসে নানাভাবে বিতর্ক তৈরি করা হচ্ছে। অসৎ উদ্দেশ্য নিয়ে নানা প্রসঙ্গ টেনে সমাজে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। যারা সমাজকে পিছিয়ে নিতে চায় এবং তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি সাংবাদিক সমাজকে অনুরোধ জানাবো, যারা সমাজে হানাহানি তৈরি করতে চায় নানা ইস্যু তৈরি করে, যারা বঙ্গবন্ধুকে অবমাননা করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য।’ ‘সাংবাদিক সমাজের প্রতি অনুরোধ, আপনারা দেশের মানুষকে পথ দেখাবেন। আমাদের স্বাধিকার আদায়ের আন্দোলনে যেমন সাংবাদিকদের অনন্য ভূমিকা ছিল, ঠিক একইভাবে স্বাধীনতা সংগ্রামেও সাংবাদিকদের অনবদ্য ভূমিকা ছিল।’-যোগ করেন মন্ত্রী। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার জন্য, স্বাধিকারের জন্য এবং পরে স্বাধীনতা পরবর্তী সময়ে মানুষের মনন তৈরি করার ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।
‘যারা সমাজকে পিছিয়ে দিতে চায়, সমাজকে যারা মধ্যযুগে নিয়ে যেতে চায়, যারা মধ্যযুগীয় সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, মধ্যযুগীয় সমাজ ব্যবস্থা কায়েমের চেষ্টাকারীদের যারা পৃষ্টপোষকতা করে, তাদের বিরুদ্ধেও আজকে কলম নিয়ে সোচ্চার হওয়ার সময় এসেছে।’-যোগ করেন তথ্যমন্ত্রী। প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবকে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও সাংবাদিকতার ওপর বিভিন্ন বই প্রদান করা হয়। এইসব বইয়ের মাধ্যমে ক্লাবের সদস্যদের জ্ঞানের পরিধি আরও বৃদ্ধি পাবে বলে জানায় ক্লাবের নেতৃবৃন্দ।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares