1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ম্যানসিটিকে রুখে দিয়ে শেষ ষোলোয় পোর্তো - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

ম্যানসিটিকে রুখে দিয়ে শেষ ষোলোয় পোর্তো

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
Spread the love

শুরুর ছন্দহীনতা কাটিয়ে ঘুরে দাঁড়াল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তুলল প্রতিপক্ষকে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা মিলল না। ইংলিশ দলটিকে রুখে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় উঠেছে পোর্তো। পর্তুগিজ দলটির মাঠে বুধবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র করে প্রথম চার ম্যাচ জিতে আগেই নকআউট পর্বের টিকেট নিশ্চিত করা ম্যানসিটি।

প্রিমিয়ার লিগে গত শনিবার বার্নলিকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচের দলে সাতটি পরিবর্তন আনেন সিটি কোচ পেপ গার্দিওলা। প্রথমার্ধে ৭০ শতাংশ সময় বল দখলে এগিয়ে থাকা দলটির আক্রমণে ছিল না ধার। ম্যাচের প্রথম আধা ঘণ্টায় গোলের উদ্দেশে কোনো শট নিতে পারেনি কেউই। ৩৯তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় সফরকারীরা। রাহিম স্টার্লিংয়ের নিচু শটে গোলরক্ষক পরাস্ত হলেও বল গোললাইন থেকে ফেরান এক ডিফেন্ডার।

৫৮তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ হারান স্টার্লিং। ফিল ফোডেনের বাড়ানো বল ধরে সঙ্গে লেগে থাকা এক ডিফেন্ডারকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে পড়া এই ইংলিশ মিডফিল্ডারের সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক, কিন্তু তাকে পরাস্ত করতে পারেননি স্টার্লিং।

৭১তম মিনিটে নষ্ট হয় আরেকটি সুযোগ। স্টার্লিংয়ের ক্রসে খুব কাছ থেকে বল জালে পাঠাতে পারেননি রুবেন দিয়াস। ফিরতি বলে ফেররান তরেসের ওভারহেড কিক ফেরান গোলরক্ষক। ৮০তম মিনিটে ফোডেনের কর্নারে রদ্রির হেডও ফেরান তিনি। পরের মিনিটে বল জালে পাঠিয়েছিলেন কিছুক্ষণ আগে বদলি নামা গাব্রিয়েল জেসুস। তবে অফ সাইডের কারণে গোল পায়নি সিটি।

এই ড্রয়ের পরও এক ম্যাচ বাকি থাকতে গ্রুপের শীর্ষে থাকা নিশ্চিত হয়েছে সিটির। পাঁচ ম্যাচে তাদের ১৩ পয়েন্ট। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে পোর্তো।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares