1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর

বায়ার্নের সঙ্গে ড্র করল আটলেটিকো

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
Spread the love

প্রথম পছন্দের নয় খেলোয়াড় বেঞ্চে রেখে নামা বায়ার্ন মিউনিখকে শুরু থেকে চাপে রাখল আটলেটিকো মাদ্রিদ। প্রথমার্ধে পেয়ে গেল কাঙ্ক্ষিত গোলের দেখাও। কিন্তু শেষ দিকে গোল হজম করে পয়েন্ট ভাগাভাগি করল দিয়েগো সিমেওনের দল। তাতে ঝুলে গেল দলটির চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠাও। ওয়ান্দা মেত্রোপলিতানোয় ‘এ’ গ্রুপের ফিরতি লেগে প্রতিযোগিতার শিরোপাধারীদের বিপক্ষে ১-১ ড্র করে আটলেটিকো।

নকআউট পর্বের টিকেট পেয়ে যাওয়ায় রবের্ত লেভানতোভস্কি, টমাস মুলার ও মানুয়েল নয়ারসহ নয়টি পরিবর্তন এনে আটলেটিকোর বিপক্ষে ম্যাচের একাদশ সাজান বায়ার্ন কোচ হান্স ফ্লিক। শুরু থেকে বায়ার্নের রক্ষণে চাপ দিতে থাকে লা লিগায় টানা ছয় ম্যাচ জিতে আসা আটলেটিকো। ষষ্ঠ মিনিটে জোয়াও ফেলিক্সের থ্রু বল ধরে আন্দ্রে কোররেয়া শট নেন গোলরক্ষক আলেক্সান্দার নুবেল বরাবর।

২৬তম মিনিটে ফেলিক্সের দারুণ গোলে এগিয়ে যায় আটলেটিকো। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা মার্কোস ইয়োরেন্তের বাইলাইন থেকে কাট ব্যাকে পর্তুগিজ ফরোয়ার্ড নিখুঁত সুইপে জাল খুঁজে নেয়।

ব্যবধান বাড়াতে বায়ার্নের রক্ষণে চাপের ধারাবাহিকতা ধরে রাখে আটলেটিকো। কিন্তু প্রথমার্ধে আর গোল মেলেনি। ৩৭তম মিনিটে ইয়ানিক কারাসকোর নিচু ক্রস নিয়ন্ত্রণে নিয়েছিলেন ইয়োরেন্তে। কিন্তু ক্রসবারের ওপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

৫৮তম মিনিটে ভাগ্যের ফেরে দ্বিতীয় গোল পায়নি আটলেটিকো। ইয়োরেন্তের ছোট পাস কোররেয়ার পা ঘুরে পেয়ে যান ফেলিক্স। বক্সের ভেতর থেকে পর্তুগিজ ফরোয়ার্ডের শট ক্রসবারে লেগে ফিরে।

নিষ্প্রাণ থাকা আক্রমণভাগে শক্তি বাড়াতে ৬২তম মিনিটে হাভি মার্টিনেসকে তুলে মুলারকে নামান বায়ার্ন কোচ। ৮৫তম মিনিটে সফল স্পট কিকে ম্যাচে সমতা ফেরান মুলার। জার্মান এই ফরোয়ার্ডকেই ফাউল করায় পেনাল্টি পেয়েছিল বায়ার্ন। বাকি সময়ে আর জালের দেখা পায়নি কোনো দলই।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি