1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ঘরের মাঠে পয়েন্ট হারাল পিএসজি - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে গ্যাস সংকট: ২০ কারখানার শ্রমিকদের ছুটি জলাবদ্ধতা থেকে মুক্তি পেল সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ঢাকা-মোংলা-ঢাকা রুটে নতুন একটি আন্তঃনগর ট্রেন গোপালগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা উদ্ধার, আটক ২জন বরগুনায় পায়রা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে সংঘর্ষ,পুলিশসহ আহত ৩০ নরসিংদীরতে মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪ ভূরুঙ্গামারীতে জিপিএ -৫ প্রাপ্ত শিফা বিনতে সাঈদ এর সংবর্ধনা চট্টগ্রামে পুলিশ দেখে প্রাইভেটকার রেখে পালিয়েছে মাদককারবারিরা

ঘরের মাঠে পয়েন্ট হারাল পিএসজি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
Spread the love

নিজেদের ভুলে শুরুতে পিছিয়ে পড়া পিএসজি দুই মিনিটে দুই গোল করে এগিয়ে গিয়েছিল। জেগেছিল জয়ে ফেরার আশা। কিন্তু শেষ রক্ষা হয়নি। বোর্দোর বিপক্ষে পয়েন্ট হারিয়েছে টমাস টুখেলের দল। পিএসজির মাঠে শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ২-২ ড্র হয়।

ঘরের মাঠে ১০ম মিনিটে তিমোথি পেম্বেলের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে পিএসজি। প্রতিপক্ষের কর্নার হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান তরুণ এই ফরাসি ডিফেন্ডার। ৩ মিনিট পর সমতায় ফিরতে পারতো তারা। কিন্তু ডি-বক্সের ভেতর থেকে আলেস্সান্দ্রো ফ্লোরেন্সির বুলেট গতির শট এক হাতে ফেরান সফরকারী গোলরক্ষক।

২৭তম মিনিটে সফল স্পট-কিকে সমতা ফেরান নেইমার। লিগ ওয়ানে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এটি ৫০তম গোল। ডি-বক্সে তিনি নিজে ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। পরের মিনিটে নেইমারের জোরালো শট গোলরক্ষক ফেরানোর পর পেয়ে যান কিন, ফাঁকা জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে নেন তরুণ এই ইতালিয়ান ফরোয়ার্ড।

একটু পর কিলিয়ান এমবাপের শট পোস্টে লাগলে ব্যবধান বাড়েনি। দ্বিতীয়ার্ধের শুরুতে এই ফরাসি ফরোয়ার্ড বল জালে পাঠালেও অফ সাইডের কারণে গোল মেলেনি।

৬০তম মিনিটে সমতা ফেরায় সফরকারীরা। ডি-বক্সের মাথা থেকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন দুই মিনিট আগেই বদলি নামা ইয়াসিন। দারুণ জমে ওঠা ম্যাচের শেষ ১০ মিনিটে দুই দলই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল একাধিকবার, কিন্তু কাজে লাগাতে পারেনি কেউই।

১২ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ১৬ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে বোর্দো। এক ম্যাচ কম খেলে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিল।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares