1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

মৌলভীবাজারে বন্যার্তদের আইজিপি পাঠানো ত্রাণ বিতরণ 

কপিল দেব, মৌলভীবাজার জেলা প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
Spread the love
কপিল দেব জেলা প্রতিনিধি:মৌলভীবাজারের ভারীবৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন উপজেলার বন্যা দুর্গত মানুষের মধ্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জনাব ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয়ের পাঠানো ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সিলেট রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম মহোদয়। বুধবার (২৯ জুন) বেলা ১২ ঘটিকায় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সহ জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নিয়ে ডিআইজি, মৌলভীবাজার জেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।পরে কুলাউড়া থানার উত্তর বাজার এলাকার  বন্যা দুর্গত ১৫০ টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তারপর জুড়ী উপজেলার বেলাগাঁও ও নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে আশ্রিত ১৫০ টি বানভাসি পরিবার ও বিকাল ৩ ঘটিকায় বড়লেখা উপজেলার শ্রীরামপুর গ্রামের ৩৫০ টি বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারসহ মোট ৬৫০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চিড়া, বিস্কুট, চিনি, দুধ, মোমবাতি, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ঔষধ, দিয়াশলই ও খাবার প্লেট। ত্রাণ বিতরণ শেষে ডিআইজি বলেন, বাংলাদেশ পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ায়। এবারের ভয়াবহ বন্যায় পুলিশের পক্ষ থেকে বন্যা দুর্গত সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ী, ও বড়লেখার বানবাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।  উল্লেখ্য বন্যা মোকাবিলায় মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষে থেকে  ইতিপূর্বে ৪৫০০ প্যাকেট ত্রাণ সামগ্রী, ৭৯০০ প্যাকেট শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন সহ প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সময় বন্যা দুর্গত এলাকায় ১০ হাজার মানুষের মধ্যে রান্নানকরা খাবার বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার জেলা পুলিশ বন্যা কবলিত এলাকার আইনশৃঙ্খলা  ও পানিবন্দি অসহায় মানুষের জন্য আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। জেলার বন্যার্তদের উদ্বার ও সহায়তার জন্য “বন্যা মনিটরিং সেল” সহ প্রতিটি থানায় “কুইক রেসপন্স টিম” গঠন করা হয়েছে।  বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এ,বি,এম, মুজাহিদুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর,  কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালেক, জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ও বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি