শেরপুরে বন্যার্তদের সাহায্যার্থে অর্থ সংগ্রহ করেছে উদীচী
রিপোর্টার
আপডেট :
সোমবার, ২৭ জুন, ২০২২
Spread the love
বিল্লাল হোসেন সোহাগ, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা শহরে বন্যার্তদের সাহায্যার্থে অর্থ সংগ্রহ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদ।২৬ জুন রবিবার বিকেলে শহরের নিউমার্কেট মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে গান গেয়ে গেয়ে জন সাধারণের কাছে এই অর্থ সংগ্রহ করে উদীচী শিল্পীগোষ্ঠী ।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সদস্য অধ্যাপক তপন সারওয়ার, সাধারণ সম্পাদক রীতেশ কর্মকার, সহ সভাপতি মুক্তি দত্ত, সহ সভাপতি আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক বিদ্যূৎ চক্রবর্তী, সংগীত সম্পাদক সূচনা ঘোষ,নাট্য সম্পাদক শুভঙ্কর সাহা, দপ্তর সম্পাদক রজত সাহা অন্তু, কার্যকরী সদস্য মজিবর রহমান, আনিকা সাহা, সৌমেন নিয়োগী, সৌরভ বণিক, অপূর্ব ভৌমিক, রাকিবা ইসলাম পায়েল প্রমূখ।