1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বাংলাদেশে সব দিক থেকেই বিপদ বাড়ছে - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে রাতের আঁধারে কেটে নেওয়া হচ্ছে বিদ্যুতের তার পঞ্চগড় তেঁতুলিয়ায় পূর্ণাঙ্গ ইউএনও হিসেবে যোগদান করলেন আনোয়ার হোসাইন দিনাজপুরে রাইস মিলের গুদামে মজুত ২১৭ বস্তা রাসায়নিক সার কুয়াকাটায় শিক্ষিকা দুই বছর অনুপস্থিত,নিয়মিত বেতন নেওয়ার অভিযোগ নড়াগতিতে সামরিক মর্যাদায় চিরনিদ্রায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোঃ কাজী আঃ আলী লালমনিরহাটের বিএসএফ সদস্যরা শটগান ওয়াকিটকি রেখে পালিয়ে যান নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষ রোপণে সাজাই দেশ রাজবাড়ীতে স্ত্রীর পাঠানো তালাকনামা দেখে যুবকের আত্মহত্যা ১৫ সেপ্টেম্বর তফসিল; নভেম্বর থেকে ধাপে ধাপে ইউপি নির্বাচন নেত্রকোনার ধর্ষণের ঘটনায় নবজাতকের জৈবিক পিতা মাদ্রাসা শিক্ষক

বাংলাদেশে সব দিক থেকেই বিপদ বাড়ছে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ মে, ২০২২
Spread the love

সব দিক থেকেই বিপদ বাড়ছে। মূল্যস্ফীতির কারণে বেড়ে গেছে জীবনযাত্রার ব্যয়, কষ্টে আছে সীমিত আয়ের সাধারণ মানুষ। এ অবস্থায় অর্থনীতিবিদেরা এখনই প্রস্তুতি নেওয়ার তাগিদ দিচ্ছেন। সামনে আসছে বাজেট। এই বাজেটে ক্ষতিগ্রস্তদের জন্য সামাজিক নিরাপত্তা বাড়ানো এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোর কথাও বলছেন তাঁরা।

২০২০ সালে কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়লেও ২০২১ সালের জুন পর্যন্ত দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্সের প্রবৃদ্ধি ছিল যথেষ্ট ভালো। শুরুতে রপ্তানি নিয়ে শঙ্কা থাকলেও পরে তা–ও কাটিয়ে ওঠা গেছে। এমনকি আমদানি ব্যয়ও ছিল সাধ্যের মধ্যে। কিন্তু চলতি ২০২১-২২ অর্থবছরের শুরু থেকেই কয়েকটি সূচকে ভঙ্গুরতা দেখা দেয়। বিশেষ করে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি তো দূরের কথা, আগের বছরের সমান আয়ও করা যায়নি। অর্থবছরের প্রথম ১০ মাসে প্রবাসী আয় আগের বছরের একই সময়ের তুলনায় কমে ১৬ দশমিক ২৫ শতাংশ। আগের অর্থবছরে এই প্রবৃদ্ধি ছিল ৩৬ দশমিক ১০ শতাংশ।

গত অর্থবছরের ১২ মাসে আমদানি ব্যয় ছিল ৬ হাজার কোটি টাকার সামান্য বেশি। আর চলতি অর্থবছরের ৯ মাসেই আমদানির জন্য ব্যয় করতে হয়েছে ৬ হাজার ১৫২ কোটি ডলার। এখন দেশে যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে, তা দিয়ে সাড়ে পাঁচ মাসের আমদানি ব্যয় নির্বাহ করা সম্ভব, যা আগে ছিল আট মাসেরও বেশি। ৯ মাসের আমদানি ও রপ্তানির হিসাব ধরলে ঘাটতি প্রায় আড়াই হাজার কোটি ডলার। মূলত এখন বাংলাদেশ যত বৈদেশিক মুদ্রা আয় করে, তার চেয়ে ব্যয় অনেক বেশি হয়ে গেছে। প্রবাসী আয়ে নিম্নগতি ও উচ্চ আমদানি ব্যয়ের কারণে চলতি আয়ে দেখা দিয়েছে রেকর্ড ঘাটতি। মূল সংকট এখানেই।

সুতরাং অর্থবছরের শুরু থেকেই অল্প অল্প চাপ বাড়ছিল। এর মধ্যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ করে দিয়েছে। কোভিড–পরবর্তী অর্থনৈতিক উত্তরণের পরিবর্তে নতুন মন্দায় নিয়ে যাচ্ছে বিশ্ব অর্থনীতিকে। নীতিনির্ধারকেরা উচ্চ জিডিপি প্রবৃদ্ধি আর মাথাপিছু আয় বাড়াতে এবং ১৭ বছর আগের ভিত্তিবছর ধরে মূল্যস্ফীতি গণনাতেই ব্যস্ত থেকেছে বেশি। এতে মূল্যস্ফীতি কম দেখালেও যা প্রকৃত পরিস্থিতির সঙ্গে মিল ছিল না। ফলে বাস্তব পরিস্থিতি মূল্যায়নে মনোযোগ ছিল কম।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares