1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
কমলগঞ্জের মুন্সিবাজারে ৯১৬৮ লিটার সয়াবিন তেল জব্দ - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দিনাজপুরে রাইস মিলের গুদামে মজুত ২১৭ বস্তা রাসায়নিক সার কুয়াকাটায় শিক্ষিকা দুই বছর অনুপস্থিত,নিয়মিত বেতন নেওয়ার অভিযোগ নড়াগতিতে সামরিক মর্যাদায় চিরনিদ্রায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোঃ কাজী আঃ আলী লালমনিরহাটের বিএসএফ সদস্যরা শটগান ওয়াকিটকি রেখে পালিয়ে যান নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষ রোপণে সাজাই দেশ রাজবাড়ীতে স্ত্রীর পাঠানো তালাকনামা দেখে যুবকের আত্মহত্যা ১৫ সেপ্টেম্বর তফসিল; নভেম্বর থেকে ধাপে ধাপে ইউপি নির্বাচন নেত্রকোনার ধর্ষণের ঘটনায় নবজাতকের জৈবিক পিতা মাদ্রাসা শিক্ষক বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু শরীয়তপুরে সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া,বাধ্যতামূলক অবসর

কমলগঞ্জের মুন্সিবাজারে ৯১৬৮ লিটার সয়াবিন তেল জব্দ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২
Spread the love
কপিল দেব, জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে মেসার্স সালাউদ্দিন স্টোরে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র‌্যাব এক বিশেষ অভিযান পরিচালনা করেছে।  আজ শনিবার (১৪ মে) দুপুরের দিকে এ অভিযান  পরিচালনা করা হয়। অভিযানে আগের দামে কেনা অবৈধভাবে মজুদ করা ৯১৬৮ লিটার সোয়াবিন তেলের সন্ধান পায় অভিযানকারী দল। তাৎক্ষণিকভাবে তা জব্দ করে ভোক্তা অধিকার অধিদপ্তর। অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করার অপরাধে মেসার্স সালাউদ্দিন স্টোরকে এক লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক আল আমিন। উক্ত অভিযানে সহায়তা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাব ফোর্স।এব্যাপারে সহকারী পরিচালক আল আমিন  জানান, কযেকদিন আগে মেসার্স সালাউদ্দিন স্টোরের মালিক সালাউদ্দিন জানিয়েছিলেন তাঁর দোকানে আগের কেনা ২৫০০ লিটার তেল আছে। আজ গিয়ে জানতে চাইলাম কত লিটার তেল আছে। এক কর্মচারী জানালেন ১০০ লিটার তেল আছে। কিন্তু গোডাউনে গিয়ে তো আমাদের চক্ষু চড়কগাছ হওয়ার মতো অবস্থা। আমরা দেখতে পেলাম সেখানে ৯১৬৮ লিটার সোয়াবিন তেল অবৈধভাবে মজুদ করা আছে। এবিষয়ে আল আমিন আরও  জানান, তাৎক্ষণিকভাবে জব্দ করা ৯১৬৮ লিটার সোয়াবিন তেল খুচরা ব্যবসায়ীদের মধ্যে আগের দামে বিক্রি করা হয়েছে। খুচরা ব্যবসায়ীরা আগের দামে ক্রেতাদের কাছে বিক্রি করবেন। তবে  একজন ক্রেতার কাছে এক বোতলের বেশি তেল বিক্রি করা যাবে না। খুচরা বিক্রেতারা সকল ক্রেতাদের তালিকা অবশ্যই ভোক্তা অধিকারে জমা দেবেন। এতে স্বচ্ছতা নিশ্চিত হবে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares