1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
জয়ের পরও শিষ্যদের পারফরম্যান্সে নাখোশ জাভি - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

জয়ের পরও শিষ্যদের পারফরম্যান্সে নাখোশ জাভি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
Spread the love

লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয় পেয়ে টেবিলের দ্বিতীয় স্থান পুনরুদ্ধার করেও এক প্রকার নাখোশ জাভি হার্নান্দেজ। ম্যাচে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা।

সোসিয়েদাদের মাঠে সামর্থ্যের সবটুকও নিংড়ে দিতে পারেনি জাভি শিষ্যরা। ম্যাচে জয় পেলেও বল দখলে সোসিয়েদাদের থেকে পিছিয়ে ছিল বার্সা। গোলের জন্য সোসিয়েদাদ যেখানে শট নিয়েছে পাঁচটি, সেখানে কেবল একবার শট নিতে পেরেছে জাভির দল।

ম্যাচের ১১ মিনিটে অবামেয়াংয়ের হেড লক্ষ্যভেদ হলে উদযাপনের উপলক্ষ্য পায় বার্সা। এরপর পুরো ম্যাচে একাধিক বার সুযোগ তৈরি হলেও দুর্বল ফিনিশিংয়ে গোলবঞ্চিত থাকতে হয়েছে বার্সার।

ম্যাচে জয় তুলে সেভিয়াকে পিছনে ফেলে টেবিলের দুইয়ে উঠে এসেছে বার্সা। তবে শিষ্যদের এমন পারফরম্যান্সে খুশি নন জাভি। তবে ভবিষ্যতে এই জয় অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

জাভি বলেন, ‘তিনটি পয়েন্ট অর্জিত হওয়ায় সন্তুষ্ট, দল এবং ক্লাবের ভবিষ্যতের জন্য এটি গুরুত্বপূর্ণ। তবে আমি খেলা নিয়ে সন্তুষ্ট নই। দ্বিতীয়ার্ধে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের আত্ম-সমালোচনা করতে হবে। আমরা ভালো খেলিনি। আমাদের অনেক উন্নতি করতে হবে।’

এই কিংবদন্তী মিডফিল্ডার বলেন, ‘ছেলেদের মাঝে ক্লান্তির ছাপ লক্ষ্য করছি। জর্ডি, রোনাল্ড ও পিকে মাঠে কঠিন সময় পার করছে। ব্যস্ত সূচীর মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাদের। আমরা পুরো ৯০ মিনিট প্রতিপক্ষকে চাপে রাখতে চাই। কিন্তু এখন এটা কঠিন হয়ে যাচ্ছে। খেলার ধরনে পরিবর্তনের কারণে এটা দীর্ঘদিন করা হয়নি। তবে ছেলেরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares