1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে সিটি - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে সিটি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
Spread the love

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি।

বুধবার (২০ এপ্রিল) রাতে নিজেদের মাঠে ৩-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার শিষ্যরা। এতে ৩২ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল সিটিজেনরা। সমান ম্যাচ ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে লিভারপুল।

ইতিহাদ স্টেডিয়ামে প্রথমার্ধের অধিকাংশ সময়ই বল দখলে নিয়ে খেলে স্বাগতিকরা। ম্যাচের ২৮তম মিনিটে সিলভার শট ফিরিয়ে দেন ব্রাইটনের ত্রাতা সানচেস। এতে আরও রক্ষণাত্মক কৌশল নেয় সফরকারীরা। গোলশূন্যভাবেই বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটেই দলকে এগিয়ে নেন রিয়াদ মাহরেজ। সতীর্থের বাড়ানো থ্রু পাস ধরে আক্রমণে ওঠেন ডে ব্রুইনে। বেলজিয়ান ফরোয়ার্ডের পাস এক ডিফেন্ডারের পায়ে লেগে পেয়ে যান মাহরেজ। এই ফরোয়ার্ডের শটও একজনের গায়ে লেগে বল ঠিকানায় পৌঁছায়।

এর ১২ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। মাহরেজ ৬৫তম মিনিটে কর্নারে বল বক্সে না ফেলে বাড়ান বাইরে থাকা ফোডেনকে। আর ২৫ গজ দূর থেকে এই ফরোয়ার্ডের শট এক ডিফেন্ডারের গায়ে লেগে গোলরক্ষককে বিভ্রান্ত করে বল জালে জড়ায়।

শেষ দিকে ব্যবধান আরো বাড়ান বের্নার্দো সিলভা। ব্যাক পাস ধরে সানচেসের নেওয়া শট তার সতীর্থের কাছে পৌঁছানোর আগেই ছুটে নিয়ন্ত্রণে নিয়ে সিলভার উদ্দেশ্যে বল বাড়ান ডে ব্রুইনে। ম্যাচের ৮২তম মিনিটে বক্সের ঠিক ওপর থেকে বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ ফরোয়ার্ড। বাকি সময়ে ব্যবধান কমাতে পারেনি অতিথিরা।

ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে দুই ম্যাচ পর জয়ে ফিরল সিটিজেনরা। লিগে আগের রাউন্ডে লিভারপুলের বিপক্ষে ২-২ ড্র করেছিল স্কাই ব্লুরা।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares