1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
কিয়েভ সফরের পরিকল্পনা নেই জো বাইডেনের - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

কিয়েভ সফরের পরিকল্পনা নেই জো বাইডেনের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
Spread the love

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ চলাকালে বিধ্বস্ত কিয়েভ সফরের পরিকল্পনা নেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। স্থানীয় সময় সোমবার (১৮ এপ্রিল) হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেন সাকি সাংবাদিকদের পুনর্ব্যক্ত করে বলেন, প্রেসিডেন্টের যাওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে হোয়াইট হাউজের তরফে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা যেমন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বা প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন কিয়েভ সফর করতে পারেন।

গত রোববার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, তিনি ভাবছেন, বাইডেন কিয়েভ সফর করতে পারেন। তিনি আরও বলেন, এটি অবশ্যই তার সিদ্ধান্ত, বিশেষ করে নিরাপত্তার বিষয়টি রয়েছে। তবে তিনি আশা করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই শীর্ষ নেতার পরিস্থিতি দেখার জন্য কিয়েভ সফর করা উচিত।

জেন সাকি আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কিয়েভে পুনরায় দূতাবাস চালু করার ব্যাপারে আশাবাদী, যদিও কবে দূতাবাস চালু হবে তা খোলাসা করে বলেননি তিনি। তিনি বলেন, এটিই এখন আমাদের উদ্দেশ্য।

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। ছয় সপ্তাহের বেশি সময় ধরে রাশিয়ার সেনাদের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর তীব্র লড়াই চলছে। দুই পক্ষের লড়াইয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে দেশটিতে। ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রায় ৩০ লাখ মানুষ। অনেক দেশই দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেয় ইউক্রেনে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares