1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

নেইমার-এমবাপের গোলে ‘লে ক্লাসিক’ জয় পিএসজির

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
Spread the love

অলিম্পিক মার্শেই ও প্যারিস সেন্ত জার্মেইর লড়াইয়ের শৈল্পিক নাম ‘লে ক্লাসিক’। অবশ্য নামটা শৈল্পিক হলেও লড়াইটা হাড্ডাহাড্ডি। ফ্রেঞ্চ লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মার্শেই। শীর্ষে পিএসজি। দুটি দল রোববার দিবাগত রাতে মুখোমুখি হয়েছিল ক্লাসিকে। তবে নেইমার দ্য সিলভা জুনিয়র ও কালিয়ান এমবাপের গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছে পিএসজি।

এই জয়ে মার্শেইর চেয়ে ১৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেলো মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। ৩২ ম্যাচ থেকে পিএসজির সংগ্রহ ৭৪ পয়েন্ট। সমান ম্যাচ থেকে মার্শেইর সংগ্রহ ৫৯ পয়েন্ট। আর দুটি ম্যাচ জিতলেই লিগ ওয়ানের শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে পিএসজির এবং সেটা আগামী সপ্তাহেই হয়ে যেতে পারে।

ঘরের মাঠে ১২ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। এ সময় লম্বা পাসে বক্সের মধ্যে বল পাঠান মার্কো ভারেত্তি। তার উড়ে আসা বলে পেনাল্টি স্পটের সামনে থেকে লব শটে গোলরক্ষক পাউ লোপেজের মাথার ওপর দিয়ে জালে পাঠিয়ে গোল করেন নেইমার।

অবশ্য ৩১ মিনিটের মাথায় সমতা ফেরায় মার্শেই। এ সময় কর্নার থেকে উড়ে আসা বল জটলার মধ্যে ধরতে পারেননি পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। একেবারে গোললাইনের সামনে থেকে আলতো টোকায় বল জালে পাঠান মার্শেইর দুজে কালেটা-কার।

এরপর মেসি অবশ্য গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু সেটি কাজে লাগেনি।

তবে বিরতিতে যাওয়ার আগে ব্যবধান আবার বাড়ায় পিএসজি। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৫) নেইমারের নেওয়া শট হাতে লাগে বক্সের মধ্যে থাকা মার্শেইর ভ্যালেন্তিনা রনিগিয়ের। রেফারি পেনাল্টির বাঁশি বাজান।

পেনাল্টি থেকে এমবাপে গোল করেন। যা ছিল লিগ ওয়ানে চলতি মৌসুমে তার ২১তম গোল।

বিরতি থেকে ফিরে ৭৫ মিনিটে লিওনেল মেসির অ্যাসিস্টে আরও একবার জালে বল জড়িয়েছিলেন এমবাপে। কিন্তু সেটি অফসাইডের কারণে বাতিল হয়। ৮৫ মিনিটে মার্শেইর উইলিয়াম সালিবা জালের নাগাল পেয়েছিলেন। কিন্তু অফসাইডের কারণে সেটিও বাতিল হয়।

শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি-নেইমার-এমবাপেরা।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি