1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
স্বাধীনতা দিবসেও জাতীয় পতাকা উত্তোলন হয়নি পল্লী সঞ্চয় ব্যাংক ভবনে - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

স্বাধীনতা দিবসেও জাতীয় পতাকা উত্তোলন হয়নি পল্লী সঞ্চয় ব্যাংক ভবনে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ মার্চ, ২০২২
Spread the love
ফজলুর রহমান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সারাদেশে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। কিন্তু এই দিনেও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পল্লী সঞ্চয় ব্যাংকের ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৬ মার্চ) দুপুর ১.৫৮ মিনিট সময় সরেজমিনে দেখা যায় বালিয়াডাঙ্গীতে মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসনের সবকটি অফিসের ভবনে পতাকা উত্তোলন করা হলেও শুধুমাত্র পল্লী সঞ্চয় ব্যাংক ভবনে মহান স্বাধীনতা দিবসে কোন পতাকা উত্তোলন করা হয়নি। এতে বীরমুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক ত্যাগের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছি। মহান এই দিবসটিতেও যদি সরকারি প্রতিষ্ঠানের ভবনে পতাকা উত্তোলন না করা সাংঘাতিক লজ্জার বিষয়। পতাকা না টানিয়ে পুরো বাঙালি জাতিকে অপমান করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, অভিযোগ রয়েছে সরকারি দিবসগুলোতে উপজেলা প্রশাসনের অনেক কর্মকর্তারাই উপস্থিত থাকেন না। গত শুক্রবার(২৫ মার্চ) রাতে মোমবাতি প্রজ্জলন কর্মসূচীতে বালিয়ডাঙ্গী কেন্দ্রীয় শহীদ মিনারে ইউএনও, ওসি, পিআইওসহ কয়েকজন কর্মকর্তারা ছাড়া অন্য সব দপ্তরের কর্মকর্তারা কেউ ছিল না। অথচ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিটি কর্মকর্তাকেই চিঠি দিয়ে জাতীয় দিবসগুলো উদযাপনের প্রতিটি কর্মসূচীতে অংশগ্রহণের জন্য বলেছেন।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী শাখার পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আলাউল ইসলামকে একাধিকবার ফোন দিয়েও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন বলেন, স্বাধীনতা দিবসের কর্মসূচীতে অবহেলা করার সুযোগ নেই। কেন পল্লী সঞ্চয় ব্যাংকের ভবনে পতাকা টানানো হয়নি, এ বিষয়ে ওই দপ্তরের প্রধানকে জিজ্ঞাসাবাদ করা হবে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares