1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
গাইবান্ধায় সরকারি গাছ কাটায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা  - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

গাইবান্ধায় সরকারি গাছ কাটায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা 

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২
Spread the love
মাইদুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নে নিয়ম বহির্ভূতভাবে সরকারি গাছ বিক্রির অভিযোগে নবনির্বাচিত এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বন বিভাগ। উপজেলার কুপতলা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম তারার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২১ মার্চ) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান। এর আগে রবিবার (২০ মার্চ) বিকালে অবৈধ্যভাবে সরকারি গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ তোলেন গাইবান্ধা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম শরিফুল ইসলাম।
জানা গেছে, কুপতলা ইউনিয়নের রেলক্রসিং থেকে গোডাউন বাজার পর্যন্ত রাস্তার দুই পাশে প্রায় পাঁচ হাজার ইউক্যালিপটাস গাছ ছিল। বনবিভাগের উদ্যোগে স্থানীয় সুবিধাভোগীদের নিয়ে ২০১০/১১ সালে গাছগুলো রোপন করা হয়। রবিবার বন বিভাগ জানতে পারে- রাস্তার দুই পাশের ১৫টি গাছ চেয়ারম্যান ও তার লোকজন নিয়মনীতির তোয়াক্কা না করে শুক্রবার ((১৮ মার্চ) চুরি করে কেটে নিয়ে যায়। গাছগুলোর মূল্য ৭৫ হাজার টাকা।
গাছ কাটার বিষয়টি জানতে পেরে গাইবান্ধা সামাজিক বনায়ন নার্সারির ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে এর সত্যতা পান। পরে তিনি বাদী হয়ে চেয়ারম্যান ও কুপতলা গ্রামের শফিউল ইসলামের ছেলে খালেক মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার বাদী এ এইচ এম শরিফুল ইসলাম বলেন, ‘১২ বছর আগে ওই এলাকার ৩০ জন সুবিধাভোগীদের নিয়ে গাছগুলো রোপন করা হয়। নিয়ম বহির্ভূতভাবে সেই গাছগুলো কেটে বিক্রি করা হয়েছে। বন বিভাগের অনুমতি ছাড়া তারা রাস্তার দুই ধারের গাছ কাটতে পারে না।’
এ বিষয়ে সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, ‘বন বিভাগের অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares