1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সব ফরম্যটেই এখন বিশ্বসেরা বাবর! - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

সব ফরম্যটেই এখন বিশ্বসেরা বাবর!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
Spread the love

ব্যাট হাতে গত এক বছর দাপটের সঙ্গে এগোচ্ছেন বাবর আজম। তবে এ ব্যাটারের গত দুই বছর ধরে টেস্টে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপটা ছিলই। যে কারণে তিনি ফরম্যাটে সেরা নন, এমন একটা কানাঘুষা চলতোই। তবে করাচি টেস্টে সে সেঞ্চুরি খরাটা ঘুচিয়েছেন পাক অধিনায়ক। তাতে সমালোচনার জবাবও দিয়েছেন এ ডানহাতি। এদিকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন টুইটারে জানিয়েছেন, বাবর আজমই বর্তমান বিশ্বের সেরা অলরাউন্ড ব্যাটার, এ নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না।

সদ্যই শেষ হওয়া করাচি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছেন বাবর আজম। ৪ রানের জন্য এ ব্যাটার অবশ্য মিস করেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। তবে তিনি ঠিকই পাকিস্তানকে এনে দিয়েছেন জয়ের সমান ড্র।

করাচি টেস্টে পাকিস্তানকে জিততে অস্ট্রেলিয়া লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছিল ৫০৬ রানের। এ লক্ষ্যের পেছনে ছুঁটতে শুরুতে দুই উইকেট হারিয়ে বসে দলটি। তারপরও দুই দিন ব্যাট করেছে দারুণভাবে। তাতেই বাবরদের মিলেছে জয়ের সমান এক ড্রয়ের দেখা। এই বীরত্বের কৃতিত্বের সিংহভাগ পাবেন বাবর আজম। সঙ্গে আব্দুল্লাহ শফিক এবং মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত ব্যাটিংয়ে টেস্টটা ড্র করেছে পাকিস্তান। বাবর খেলেছেন ৪২৫ বলে ১৯৬ রানের দারুণ এক ইনিংস। সেটাই পরে পাকিস্তানকে নিয়ে গেছে টেস্ট ড্রয়ের দুয়ারে।

ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দুয়ারে ছিলেন তিনি। তবে শেষমেশ তা আর পাননি। তবে একগাদা রেকর্ড ঠিকই করে ফেলেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ড্র-টা তো আছেই।

এবার বাবরের অর্জনের খাতায় যোগ হলো মাইকেল ভনের ভূয়সী প্রশংসাও। সাবেক ইংলিশ অধিনায়ক বললেন, সব ফরম্যাট মিলিয়ে বাবরের চেয়ে ভালো ব্যাটার এখন আর কেউ নেই। ‘আমি মনে করি বাবর আজমই বর্তমান বিশ্বের সেরা অলরাউন্ড ব্যাটার, এ নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। বাবর সব ফরম্যাটেই দারুণ খেলে চলেছে।’

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares