1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
লিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

লিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
Spread the love

শুরুর বিবর্ণতা কাটিয়ে চেলসি ঘুরে দাঁড়াল দারুণভাবে। দুই অর্ধে দুই গোল করে লিলকে হারাল আরও একবার। উঠে গেল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। শেষ ষোলোর ফিরতি লেগে বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ২-১ ব্যবধানে জিতে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে পা রাখে শিরোপাধারীরা। প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল টমাস টুখেলের দল।

প্রথমার্ধে চেলসির আক্রমণে একদমই ধার ছিল না। গোলের উদ্দেশ্যে শটই নিতে পারছিল না তারা। এর মাঝেই ৩৮তম মিনিটে হজম করে গোল। সফল স্পট-কিকে লিলকে এগিয়ে নেন তুর্কির ফরোয়ার্ড বুরাক ইলমাজ। ডি-বক্সে চেলসির জর্জিনিয়োর হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টিটি দিয়েছিলেন রেফারি।

তৃতীয় বেশি বয়স্ক খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে গোল করলেন ইলমাজ (৩৬ বছর ২৪৪ দিন)। তার চেয়ে বেশি বয়সে গোল করেছেন পাওলো মালদিনি (৩৬ বছর ৩৩৩ দিন) ও রায়ান গিগস (৩৭ বছর ১৪৮ দিন)

প্রথমার্ধের শেষ কিকে সমতা টানেন ক্রিস্টিয়ান পুলিসিক। জর্জিনিয়োর থ্রু বল ডি-বক্সে পেয়ে প্রথম স্পর্শে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন তিনি। প্রথম লেগেও একটি গোল করেছিলেন যুক্তরাষ্ট্রের এই মিডফিল্ডার।

এক যুগের বেশি সময় পর চেলসির কেউ চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে দুই লেগেই জালের দেখা পেলেন। সবশেষ ২০০৮-০৯ মৌসুমে কোয়ার্টার ফাইনালে লিভারপুলের বিপক্ষে এটি করে দেখিয়েছিলেন দিদিয়ের দ্রগবা।

৬৪তম মিনিটে আবার এগিয়ে যেতে পারত লিল, কিন্তু বাঁধ সাধে দুর্ভাগ্য। কর্নারে পর্তুগিজ মিডফিল্ডার শেকার হেড পোস্টে লাগে।

৭১তম মিনিটে এগিয়ে যায় চেলসি। বাঁ দিক থেকে ম্যাসন মাউন্টের নিচু ক্রসে কাছ থেকে ভলিতে জাল খুঁজে নেন সেসার আসপিলিকুয়েতা। ২০১৯ সালের ডিসেম্বরের পর চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ এই ডিফেন্ডারের এটি প্রথম গোল। সেবারও লিলের বিপক্ষেই ২-১ গোলের জয়ে জালের দেখা পেয়েছিলেন তিনি।

চেলসির রুশ মালিক রোমান আব্রামোভিচের ওপর ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞায় ক্লাবটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চতা ক্রমেই বাড়ছে। দলটির মাঠের পারফরম্যান্সে এর কোনো প্রভাব অবশ্য পড়ছে না তেমন।

আরেক ম্যাচে ইউভেন্তুসকে ৩-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে শেষ আটে উঠেছে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares