1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রোমাঞ্চ ছড়িয়ে লিডসের মাঠে জিতল ম্যানইউ - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

রোমাঞ্চ ছড়িয়ে লিডসের মাঠে জিতল ম্যানইউ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
Spread the love

লিডস ইউনাইটেডের মাঠে রোববার শুরু থেকেই ম্যাচে ছড়ায় উত্তেজনা। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়া লিডস বিরতির পর সমতায় ফিরে অন্যরকম কিছুর আভাস দেয়। তবে শেষ পর্যন্ত দুই বদলি খেলোয়াড়ের নৈপুণ্যে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

রোববার প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচটি ৪-২ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। হ্যারি ম্যাগুইয়ার ও ব্রুনো ফের্নান্দেসের গোলে ম্যানচেস্টারের দলটি এগিয়ে যাওয়ার পর লিডসকে ম্যাচে ফেরান রদ্রিগো ও রাফিনিয়া। সফরকারীদের পরের দুটি গোল করেন ফ্রেদ ও এন্থনি এলেঙ্গা।

আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে চলা ম্যাচে রোববার ম্যানইউ এগিয়ে যায় ম্যাচের ৩৪তম মিনিটে। লুক শর কর্নারে ডি-বক্সে হেডে গোলটি করেন অধিনায়ক ম্যাগুইয়ার। বিরতির আগে জ্যাডন স্যানচোর ক্রসে হেডেই ব্যবধান দ্বিগুণ করেন ফের্নান্দেস।

বিরতির পর ৫৯ সেকেন্ডের মধ্যে দুই গোল করে ম্যাচে ফেরে লিডস। রদ্রিগো দারুণ গোলে ব্যবধান কমানোর পর কাছ থেকে সমতা টানেন রাফিনিয়া।

এদিকে ম্যাচের ৬৭তম মিনিটে পগবার জায়গায় ফ্রেদকে নামান কোচ। দুই মিনিট পরই দারুণ গোলে দলকে এগিয়ে নেন তিনি। স্যানচোকে পাস দিয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ঢুকে পড়েন ভেতরে। ফিরতি বল পেয়ে বাঁ পায়ের শটে দুরূহ কোণ থেকে খুঁজে নেন ঠিকানা।

ম্যাচ শেষ হওয়ার একবারে শেষ সময়ে ম্যানইউয়ের জয় নিশ্চিত করেন এলেঙ্গা। ফের্নান্দেসের পাস থেকে গোলটি করেন ফ্রেদের সঙ্গেই বদলি নামা ১৯ বছর বয়সী এই সুইডিশ ফরোয়ার্ড।

এ জয়ে ৪৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫০ পয়েন্ট নিয়ে তিনে চেলসি। তাদের সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি।

২৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে লিডস ইউনাইটেড।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares