1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
দেড় যুগ পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দেখল নিউজিল্যান্ড - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

দেড় যুগ পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দেখল নিউজিল্যান্ড

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
Spread the love

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে সাউথ আফ্রিকাকে। ইনিংস ও ২৭৬ রানে হেরে সিরিজ শুরু করেছে প্রোটিয়ারা।

এর মধ্য দিয়ে নিউজিল্যান্ড ঘোঁচাল তাদের ১৮ বছরের খরা। ২০০৪ সালে সবশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে লাল বলে জয়ের দেখা পেয়েছিল কিউইরা। এরপর প্রোটিয়াদের বিপক্ষে জয়ের দেখা পায়নি তারা।

পাশাপাশি নিউজিল্যান্ডকে হাতছানি দিচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়েরও।

প্রথম ইনিংসে এক ম্যাট হেনরির পেইস তোপেই ধসে পড়ে সাউথ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের নাজেহাল করেন টিম সাউদি। পাশাপাশি হেনরি, কাইল জেমিসন ও নেইল ওয়াগনার তো ছিলেনই।

তাদের বোলিং তোপে টেস্টের তৃতীয় দিনেই মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।

৩ উইকেটে ৩৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে দিনের শুরুতেই সাজঘরে ফিরতে হয় রাসি ফন ডার ডুসেনকে। এরপর শুরু হয় উইকেটে আসা যাওয়ার মিছিল। সেই মিছিলে শামিল হতে হয় দলের বাকিদের।

শেষ পর্যন্ত ১১১ রান তুলেই থেমে যায় সাউথ আফ্রিকার ইনিংসের চাকা। আর নিউজিল্যান্ড পায় ইনিংস ও ২৭৬ রানের দুর্দান্ত এক জয়।

দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান আসে টেম্বা বাভুমা। কাইল ভারায়নির ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান।

নিউজিল্যান্ডের হয়ে পাঁচ উইকেট ঝুলিতে পুরেন টিম সাউদি। দুটি করে উইকেট নেন ম্যাট হেনরি ও নেইল ওয়াগনার। কাইল জেমিসন নেন একটি উইকেট।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares