1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর

শেষ মুহূর্তে বার্সার রক্ষা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
Spread the love

হাড্ডাহাড্ডি লড়াই হলো। যোগ করা সময়ে রীতিমত গরম হয়ে উঠলো মাঠ। দুই দলের তিন ফুটবলার লাল কার্ড দেখলেন, এমন উত্তেজনার মধ্যেই বার্সেলোনাকে শেষ মুহূর্তে বাঁচিয়ে দিলেন লুক ডি ইয়ং।

ইয়ংয়ের গোলে ‘নিশ্চিত’ হারের মুখ থেকে একটি পয়েন্ট নিয়ে ফিরেছে জাভি হার্নান্দেজের দল। আরসিডিই স্টেডিয়ামে রোববার রাতে বার্সেলোনা ও এস্পানিওলের মধ্যকার লা লিগার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

প্রায় ১৫ বছর পর লা লিগায় বার্সেলোনার বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে ছিল এস্পানিওল। কিন্তু ইয়ং শেষ মুহূর্তে তাদের সেই স্বপ্ন ভেঙে দিয়েছেন।

ম্যাচের ৭৪ সেকেন্ডে পেদ্রির গোলে এগিয়ে যায় বার্সা। জর্ডি আলভা বক্সের মধ্যে খুঁজে পান অরক্ষিত পেদ্রিকে। সামনে থেকে শটে গোল করেন পেদ্রি।

প্রথমার্ধে ৪০ মিনিটের মাথায় সমতা ফেরান সার্জি দারদার। ডি থমাসের পাস পেয়ে ডান পায়ের শটে টার স্টেগানকে পরাস্ত করেন এস্পানিওলের মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে ফের এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল বার্সার সামনে, গাভি জালে বলও জড়িয়েছিলেন। কিন্তু অফসাইডের পতাকা তুলে দেন লাইন্সম্যান।

৭ মিনিট পরই এস্পানিওলকে উচ্ছ্বাসে ভাসান রাউল ডি থমাস। দারদারের অ্যাসিস্টে পোস্টের বাঁ দিকের ওপর কোনা দিয়ে বল জালে জড়ান এই স্ট্রাইকার।

২-১ গোলে এগিয়ে থেকেই নির্ধারিত সময় শেষ করে স্বাগতিকরা। কিন্তু যোগ করা সময়ে এসে বাঁধে বিপত্তি। দ্বিতীয় মিনিটে জেরার্ড পিকের সঙ্গে ঠুকোঠুকি লেগে যায় মিকো মেলামেন্ডের। দুইজনকেই লাল কার্ড দেখান রেফারি।

এর মিনিট তিনেক পরই (যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে) সমতা ফেরান ইয়ং। ত্রাওরের পারফেক্ট ক্রস থেকে দারুণ হেডে এস্পানিওল গোলরক্ষককে পরাস্ত করেন বার্সা স্ট্রাইকার।

ওই গোলের পরপরই আরেকটি লাল কার্ড দেখে স্বাগতিকরা। এবার সাইড বেঞ্চ থেকে চেঁচামেচি করে লাল কার্ড পান এস্পানিওল মিডফিল্ডার মেনু মরলানেস।

এই ড্রয়ের পর ২৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে চারে বার্সেলোনা। ২৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে এস্পানিওল। সমান ম্যাচে ৫৪ পয়েন্টে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি