1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর

এমবাপের গোলে পিএসজির কষ্টার্জিত জয়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
Spread the love

সামনে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচ। প্রতিপক্ষ আবার রিয়াল মাদ্রিদ। কঠিন এ লড়াইয়ের আগে শুক্রবার লিগ ওয়ানে একটা জয় খুব দরকার ছিল পিএসজির। তবে শুরুর দিকে এদিন পয়েন্ট হারানোর শঙ্কা ভর করেছিল মাওরিসিও পচেত্তিনোর দলের। শেষ পর্যন্ত অবশ্য সব শঙ্কা এক গোল করেই উড়িয়ে দেন কিলিয়ান এমবাপে।

প্যারিসে শুক্রবার রাতে লিগ ওয়ানের ম্যাচে রেনের বিপক্ষে শেষ সময়ের গোলে (১-০ গোলে) জিতেছে পিএসজি। এরফলে দলটি লিগ টেবিলে ১৬ পয়েন্টে এগিয়ে গেল মাওরিসিও পচেত্তিনোর দল। লিগে এই নিয়ে টানা ১৫ ম্যাচে অপরাজিত রইল দলটি। আসরে তারা একবারই হেরেছে, গত অক্টোবরে এই রেনের মাঠে ২-০ গোলে।

নির্ধারিত সময় পর্যন্তও গোলশূন্য ছিল দুই দল। এবার লিগে রেঁনের সঙ্গে প্রথম দেখায় ২-০ গোলে হেরেছিল পিএসজি। আজও জয়হীন থাকতে হতো যদি যোগ করা সময়ের তিন মিনিটের মাথায় গোল না করতেন এমবাপে।

দারুণ এক পাসে ফরাসি ফরোয়ার্ডকে দিয়ে গোলটি করান লিওনেল মেসি। ১-০ গোলের জয়ে লিগ আঁ-তে টানা ১৫ ম্যাচ অপরাজিত রইল পিএসজি।

প্রথমার্ধেই গোলের দেখা প্রায় পেয়েই যাচ্ছিলেন সিমন্স। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে এমবাপ্পের নেওয়া বাঁকানো শট রেঁনের পোস্টে লাগে। ফিরতি বলে সিমন্সের শট রুখে দেন রেঁনে ডিফেন্ডার। প্রথমার্ধে ৪০ মিনিটে ওই মুহূর্তটুকু ছাড়া পিএসজি তেমন ভালো খেলতে পারেনি। বরং দৌড়ের সুযোগ বের করে পাল্টা চাপ বিস্তার করেছেন রেঁনের খেলোয়াড়েরা।

বিরতির পর ৬৪ মিনিটে গোল পেতে পারত পিএসজি। এবারও সেই মেসি-এমবাপ্পে যুগলবন্দী। আর্জেন্টাইন তারকার ডিফেন্সচেরা পাস ধরে এমবাপ্পে বল জালে পাঠালেও অফ সাইডের কারণে গোল হয়নি। তবে যোগ করা সময়ে আর ভুল হয়নি। প্রতি আক্রমণ থেকে এমবাপেকে গোল বানিয়ে দেন মেসি। বাঁ প্রান্ত থেকে তার বাঁকানো শট রেঁনে গোলকিপারের গ্লাভসে লেগে জালে জড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে আনন্দে মাতে পিএসজি শিবির। শেষ পর্যন্ত এ উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে দলটি।

এ জয়ে ২৪ ম্যাচে পিএসজির পয়েন্ট হলো ৫৯। এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মার্সেই। তিন নম্বরে নিসের ৪২ পয়েন্ট। পিএসজির সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে রেন।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি