1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ন্যাটো মিত্রদের শক্তিশালী করতে মার্কিন সেনারা পোল্যান্ডে - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ

ন্যাটো মিত্রদের শক্তিশালী করতে মার্কিন সেনারা পোল্যান্ডে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২
Spread the love

রাশিয়া প্রতিবেশী দেশ ইউক্রেন আক্রমণ করতে পারে এমন আশঙ্কার মধ্যে, পূর্ব ইউরোপে ন্যাটো মিত্রদের শক্তিশালী করতে শনিবার প্রথম দফায় মার্কিন সেনারা পোল্যান্ডে পৌঁছেছে।

একটি পোলিশ সামরিক বাহিনী ঘোষণা করেছে যে, ‘যেমনটি ঘোষণা করা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ৮২ তম এয়ারবর্ন ডিভিশন থেকে ব্রিগেড যুদ্ধ গ্রুপের প্রথম সৈন্যরা পোল্যান্ডে পৌঁছেছে।’

প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ইউক্রেনের সঙ্গে সীমান্তের কাছে, দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের রেজেসো সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনাদের মোতায়েনের নির্দেশ দেওয়ার পর ১ হাজার ৭০০ সেনা সেখানে পৌঁছেছে। ২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্রের প্রায় ৪ হাজার সেনা পোল্যান্ডে অবস্থান করছে।

বাইডেন রোমানিয়া এবং জার্মানিতে সেনা পাঠানোরও নির্দেশ দিয়েছেন। তাতে মোট অতিরিক্ত সৈন্য সংখ্যা প্রায় ৩ হাজারে উন্নীত হলো।

যুক্তরাষ্ট্রের সেনা সূত্র এর আগে বলেছে যে, প্রাথমিকভাবে ৮২ তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় ১৭০০ সেনা সদস্যকে পরবর্তী দিনগুলিতে ফোর্ট ব্র্যাগ, নর্থ ক্যারোলিনা থেকে পোল্যান্ডে মোতায়েন করা হবে ।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ড বলেছে, যুক্তরাষ্ট্রের ১৮তম এয়ারবর্ন কোরের সৈন্যরা শুক্রবার জার্মানির উয়াইসবাডেনে পৌঁছেছে। আরও বলা হয়েছে যে, ১৭০০ প্যারাট্রুপারকে পোল্যান্ডে মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে তাদের সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্র জার্মানিতে একটি সদর দপ্তর স্থাপন করবে।

যুক্তরাষ্ট্র প্রয়োজনবোধে ইউরোপে আরও ৮৫০০ সেনা মোতায়েন করার লক্ষ্যে জানুয়ারি থেকে তাদের উচ্চ সতর্কতামূলক অবস্থায় প্রস্তুত রেখেছে। তারা এখনও উচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং ন্যাটো প্রতিরক্ষা মন্ত্রীরা ১৬ থেকে ১৭ ফেব্রুয়ারিতে তাদের পরবর্তী বৈঠকে আরও সৈন্য মোতায়েন করার বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
খবর ভয়েস অব আমেরিকা

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares