1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বিএনপিকে ‘না রোগে’ পেয়েছে : তথ্যমন্ত্রী - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে গ্যাস সংকট: ২০ কারখানার শ্রমিকদের ছুটি জলাবদ্ধতা থেকে মুক্তি পেল সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ঢাকা-মোংলা-ঢাকা রুটে নতুন একটি আন্তঃনগর ট্রেন গোপালগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা উদ্ধার, আটক ২জন বরগুনায় পায়রা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে সংঘর্ষ,পুলিশসহ আহত ৩০ নরসিংদীরতে মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪ ভূরুঙ্গামারীতে জিপিএ -৫ প্রাপ্ত শিফা বিনতে সাঈদ এর সংবর্ধনা চট্টগ্রামে পুলিশ দেখে প্রাইভেটকার রেখে পালিয়েছে মাদককারবারিরা

বিএনপিকে ‘না রোগে’ পেয়েছে : তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
Spread the love

বিএনপিকে ‘না রোগে’ পেয়েছে। তারা সরকারের যে কোনো উদ্যোগকেই না করছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ সোমবার (৩১ জানুয়ারি) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মাধ্যমে করোনা প্রতিরোধ ও সুরক্ষা সামগ্রী এবং শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সংলাপ নিয়েও তারা (বিএনপি নেতারা) রাষ্ট্রপতির সঙ্গে বসেননি। সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেনি বিএনপি। এভাবে তারা না না করতে করতে নাই হয়ে যাবে।

হাছান মাহমুদ বলেন, দেশে যখন করোনা হানা দেয়, তখন মানুষের জন্য দিনরাত কাজ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের মধ্যে অনেক নেতা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। কিন্তু বিএনপির কেউ ঘর থেকেই বের হননি।

তিনি বলেন, দেশে যখন ভারত থেকে করোনার টিকা আনা হলো, তখন বিএনপির মির্জা ফখরুলসহ অন্যরা সমালোচনা শুরু করলেন। তারা বললেন, এই টিকা কোনো কাজ করবে না। অথচ পরে তারাই গোপনে এবং প্রকাশ্যে করোনা টিকা নিয়েছেন।

বিএনপি নেতাদের করোনার বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এখন করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। বিএনপি নেতারাও বুস্টার ডোজ নেন, সুস্থ থাকেন। সরকারের সমালোচনা করেন। কারণ, সরকারের সমালোচনা ছাড়া আপনাদের আর কোনো কাজ নেই।

বিএনপি নেতা তারেক রহমানের কোনো সংবাদ গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, তারেক রহমান একজন পলাতক সাজাপ্রাপ্ত আসামি। গতকাল তিনি অনলাইনে তার দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করেছেন। এই সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। অথচ তার কোন সংবাদ গণমাধ্যমে প্রকাশ না করতে নির্দেশনা রয়েছে উচ্চ আদালতের। দেশের গণমাধ্যমগুলোকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির চেয়ারম্যান ও সংসদ সদস্য একেএম রহমতুল্লাহ। উপকমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares