1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
নবীনগরে ২ পক্ষের সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু শিরখাড়ায় আইন শৃঙ্খলা রক্ষার্থে মত বিনিময় সভা অভিভাবকহীন কুয়াকাটা: প্রবেশমুখেই অব্যবস্থাপনার বাসস্ট্যান্ড খামার পর্যায়ে দক্ষতা ও আয় বৃদ্ধি নিশ্চিত করতে ব্র্যাকের খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে আরডিবি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ চরফ্যাশনে ক্যান্সারে আক্রান্ত কলেজছাত্র রায়হানের মৃত্যু / স্বজনদের ফাঁসাতে মিথ্যা হয়রানির অভিযোগ নবীনগরে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগ নীলফামারীতে গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার শিরখাড়া ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সবুজ বাঘা

সেমির লক্ষে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশের যুবারা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২

ঠিক দুই বছর আগের ফাইনালেরই যেন পূনরাবৃত্তি। এবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হচ্ছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের। আজ সন্ধ্যা ৭টায় অ্যান্টিগায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে প্রতিবেশী এই দুই দেশ। স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান সরাসরি দেখাবে ম্যাচটি।

দুই বছর আগে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে অনুষ্ঠিত যুব বিশ্বকাপের সেই ফাইনালের মাত্র দু’জন আছেন বাংলাদেশ দলে। অধিনায়ক রাকিবুল হাসান এবং প্রান্তিক নওরোজ নাবিল। যদিও নাবিল আগেরবার দলে থাকলেও খেলার সুযোগ পেয়েছিলেন কম।

পচেফস্ট্রমে ভারতকে হারিয়েই বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুকুট পরেছিল বাংলাদেশ দলের যুব ক্রিকেটাররা। অধিনায়ক রাকিবুলের ভারতকে হারানোর সেই অভিজ্ঞতা কী কাজে লাগবে আজ? ভারতকে হারিয়ে বিশ্বকাপ জয়ের স্মৃতি কী ফিরিয়ে আনতে পারবেন রাকিবুলর? তবে প্রতিপক্ষ যেই হোক, অ্যান্টিগার এই ম্যাচ জিতে সেমিফাইনালে খেলতে মুখিয়ে বাংলাদেশ যুব দলের অধিনায়ক রাকিবুল।

এক ভিডিও বার্তায় শুক্রবার রাকিবুল বললেন, ‘কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে পাঁচ-ছয় দিনের বিরতি পেয়েছি। এ সময়ে ভালোভাবে অনুশীলন করেছি আমরা। মানসিক ও শারীরিক দিক থেকে খুব ভালো অবস্থানে আছি। গত দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসও বেড়েছে। বোলাররা ভালো বল করেছে, ব্যাটাররা রান পেয়েছে। তাই আশাবাদী আমি।’

বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল খুব বাজেভাবে। ইংল্যান্ডের বিপক্ষে গুটিয়ে গিয়েছিল মাত্র ৯৭ রানে। সেই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ান যুবারা। কানাডাকে ৮ উইকেটে এবং আরব আমিরাতকে বৃষ্টি আইনে ৯ উইকেটে হারিয়ে নিশ্চিত করে শেষ আটের টিকিট।

গতবার ফাইনালে বাংলাদেশের কাছে হারলেও চারবারের চ্যাম্পিয়ন ভারত এবার অন্যতম ফেবারিট। নিজেদের গ্রুপ ‘বি’তে তারা দক্ষিণ আফ্রিকাকে ৪৫ রানে, আয়ারল্যান্ডকে ১৭৪ রানে এবং উগান্ডাকে হারিয়েছে ৩২৬ রানের বড় ব্যবধানে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি