1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

রংপুরে মানিক এক্সপ্রেস বাসের চাপায় ৪ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
Spread the love

রংপুরে একটি যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চার আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রংপুর মহানগরীর নবীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের জরুরি বিভাগ ও ফায়ার সার্ভিস সূত্র দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটের বুড়িমারীগামী মানিক এক্সপ্রেস নামে একটি বাস ওই এলাকায় পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালকসহ তিনজন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে আরও একজন মারা যান।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম পবিত্র নন্দী। তিনি খুলনার পাইকগাছা উপজেলার সদানন্দ নন্দীর ছেলে। পবিত্র নন্দী একটি ওষুধ কোম্পানির বিতরণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মহানগর পুলিশের মাহিগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) বাবুল মিয়া জানান, দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যানচলাচল স্বাভাবিক করে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি