1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মহাদেবপুরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক

মহাদেবপুরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সোহেল রানা মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২
Spread the love

সোহেল রানা মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর মহাদেবপুরে মহসিন আলী (২২) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার মহিষবাথান মোড়ের পশ্চিম পাশ্ববর্তী হোসেনপুর মৌজার একটি হলুদের ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। মহসিন আলী উপজেলার রাইগাঁ ইউনিয়নের আতুড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।মৃত মহসীন আলীর ভগ্নিপতি মইনুল ইসলাম জানান, গত ১৩ জানুয়ারী দুপুর ১২ টার দিকে তার শ্যালকের ফোনে কল আসে। তাকে তার ভাড়াই চালিত চার্জার ভ্যানটি নিয়ে যেতে বলা হয়। ভ্যান চার্জে থাকায় অপর প্রান্তের লোককে অন্য কোনো ভ্যান নিতে বলে মহসিন। পরে দুুপুর দেড়টার দিকে ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। রাত সাড়ে ৮ টার দিকে মইনুল ইসলাম তার শ্যালকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে জেলার পতœীতলা উপজেলার নজিপুর বাজারে আছে বলে জানায়। পরবর্তীতে আবারও যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। চার্জারভ্যান ছিনতাইয়ের ঘটনায় এমন হতে পারে বলে ধারণা করছেন মহসিনের পরিবার।মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করেছে পুলিশ। অজ্ঞাতদের আসামি করে শুক্রবার দিবাগত রাতে মৃত ব্যক্তির বাবা বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তদন্তসাপেক্ষে প্রকৃত ঘটনা জানা যাবে বলেও জানান তিনি

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares