1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রৌমারী খাদ্য গুদামে অযোগ্য চাল ঢোকানোয় কর্মকর্তা বরখাস্ত - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

রৌমারী খাদ্য গুদামে অযোগ্য চাল ঢোকানোয় কর্মকর্তা বরখাস্ত

ইউনুছ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২
Spread the love
ইউনুছ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলার সরকারি খাদ্য গুদামে রাতের অন্ধকারে খাবার অযোগ্য চাল ঢোকানোর অভিযোগে ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোর্শেদ আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রংপুরস্থ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুস সালাম তাকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দেন। সেই সাথে পার্শ্ববর্তী রাজিবপুর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিককে অতিরিক্ত দায়িত্ব হিসেবে রৌমারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব গ্রহণের আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এই আদেশের কপি অফিসিয়াল ই-মেইল মারফত পেয়েছেন বলে নিশ্চিত করেছেন রৌমারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান। তিনি আরও জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলা খাদ্য গুদাম থেকে চলাচল কর্মসূচি’র মাধ্যমে পাঠানো ভালো চাল গুদামে না ঢুকিয়ে তার পরিবর্তে স্থানীয় মিলারদের কাছ থেকে খাবার অযোগ্য চাল নিয়ে ঢোকানোর সময় হাতেনাতে ধরা পড়ার পর খাদ্য গুদাম সিলগালা করা হয়। এছাড়া বুধবার দুপুরের দিকে ৩ সদস্য বিশিষ্ট বিভাগীয় তদন্ত কমিটি সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা পান। এরই প্রেক্ষিতে ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোর্শেদ আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।ইউএনও আরও জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ৩০ কেজি ওজনের ১৭৩ বস্তা খাবার অযোগ্য চাল গুদামে ঢোকানো হয়। গুদামে বাইরে তখন ঢোকানোর অপেক্ষায় ছিল ৭৭ বস্তা চাল। এ খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে গুদামে ঢোকানো ১৭৩ বস্তা চালসহ আগে থেকে রক্ষিত ১৯ মেট্রিক টন চালসহ ১ নম্বর গুদাম সিলগালা করা হয়। আর বাইরে থাকা ৭৭ বস্তা চাল সশস্ত্র আনসারের পাহারায় রাখা হয়। ভিজিডিসহ বিভিন্ন কর্মসূচি’র উপকারভোগীদের মধ্যে বিতরণের জন্য জেলা সদরের খাদ্য গুদাম থেকে ৩০০ মেট্রিক টন চাল রৌমারী উপজেলা খাদ্য গুদামে পাঠানোর চলাচল কর্মসূচি দেওয়া হয়। এই চলাচল কর্মসূচি’র আওতায় জেলা সদর থেকে দু’দিন আগে ১৫৪ মেট্রিক টন চাল রৌমারীতে পাঠানোর জন্য ছাড় করা হয়। কিন্তু সে চাল গুদামে না ঢুকিয়ে রাতের অন্ধকারে স্থানীয় মিলারের কাছ থেকে ওই খাবার অযোগ্য চাল গুদামে ঢোকানো হচ্ছিল।সাময়িকভাবে বরখাস্তকৃত রৌমারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম জানান, তাকে সাময়িকভাবে বরখাস্ত করার কথা শুনেছেন। এখন পর্যন্ত চিঠি পাননি বলে জানালেও এর বেশি কিছু বলতে রাজী হননি। রৌমারী খাদ্য গুদামের অতিরিক্ত দায়িত্ব পাওয়া রাজিবপুর উপজেলার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক জানান, অতিরিক্ত দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। দায়িত্ব বুঝে নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।এ প্রসঙ্গে রংপুরস্থ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুস সালাম জানান, তিন সদস্য বিশিষ্ট কমিটির তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় রৌমারী উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোর্শেদ আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এখন আইনানুযায়ী তার বিরুদ্ধে অন্যান্য বিভাগীয় ব্যবস্থা প্রহণের প্রক্রিয়া চলছে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares