1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
‘তাচ্ছিল্যকারীরা এখন বাংলাদেশের উন্নয়নের গল্প শুনতে চায়’ - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

‘তাচ্ছিল্যকারীরা এখন বাংলাদেশের উন্নয়নের গল্প শুনতে চায়’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২
Spread the love

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশের উন্নয়নের গল্প শুনতে চায়। পাকিস্তান আমলে দেশটি দুর্ভিক্ষের দেশ, দারিদ্রের দেশ হিসেবে পরিচিত ছিল। দুঃখ-কষ্টের আর শোষণ নিপীড়নের দেশ ছিল। স্বাধীনতার পর অনেক উন্নত দেশ এটিকে তলাবিহীন ঝুড়ির দেশ বলেছিল, তুচ্ছতাচ্ছিল্য করেছিল। তারা এখন বাংলাদেশের উন্নয়নের গল্প শুনতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কীভাবে বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে, তা জানতে চায়।

বুধবার সকালে শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত ল্যাপটপ, ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শিশু-কিশোরদের উদ্দেশে মন্ত্রী বলেন, তোমাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছেন। তোমরা শেখ রাসেলের উত্তরসূরী। শেখ রাসেলের আদর্শ ও চেতনায় তোমাদের নিজেদের গড়ে তুলতে হবে। দেশপ্রেম ও মানুষকে সেবা করার মানসিকতা নিয়ে তোমাদের বড় হতে হবে।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহিদউল্লা খন্দকার, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কেএম শহিদ উল্যা ও পরিষদের নেতারা বক্তব্য দেন। পরে কৃষিমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ, ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares