1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
লস্করপুর ও হাবিজপুরে ধানের জমিতে গড়ে উঠেছে অসংখ্য ইট ভাটা - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

লস্করপুর ও হাবিজপুরে ধানের জমিতে গড়ে উঠেছে অসংখ্য ইট ভাটা

মঈনুল হাসান রতন শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
Spread the love

মঈনুল হাসান রতন শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ শায়েস্তাগঞ্জ পার্শ্ববর্তী লস্করপুর ও হাবিজপুরে ধানের জমিতে গড়ে উঠেছে অসংখ্য ইট ভাটা। নিয়মনীতি ছাড়াই ইটভাটা তৈরী করছে ফসলী জমি নষ্ট করে। এক কিলোমিটারের ভিতরে গড়ে উঠেছে প্রায় ১০টি ইটভাটা। এতে করে এলাকার ধানের জমি দিন দিন কমে যাচ্ছে। ইটভাটার কারণে এলাকার ফসলী জমিতে ফসল হচ্ছে না ভাল করে। জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলা লস্করপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের দুইপাশেই গড়ে উঠেছে ইটভাটাগুলো। এদিকে বাহুবল উপজেলার হাবিজপুর এলাকাতে নিয়মনীতি ছাড়াই গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। ইটভাটার কারণে আশেপাশে কয়েকশ একর ফসলী জমিতে ফসল হচ্ছে না বলে জানায় স্থানীয় কৃষকরা। এক সময় লস্করপুর ও হাবিজপুর এলাকায় কৃষকরা ওই জমিগুলোতে œ ধানসহ বিভিন্ন সবজি চাষ করত। এখন ইটভাটার কারণে ওইসব এলাকার কৃষকরা ধান চাষতো দুরের কথা কোন ধরণের সবজি চাষ করতে পাচ্ছেন না ওই জমি গুলোতে। সরজমিনে ওই এলাকা ঘুরে দেখা গেছে আরেক দৃশ্য। এক সময় লস্করপুর ও হাবিজপুরে বিভিন্ন ধরণের সবজি চাষ করত ওই এলাকায়। এখন দেখা যায়, জমিগুলোতে গড়ে উঠেছে ইটভাটা। ইটভাটা হওয়ায় ওই সব এলাকায় আশেপাশের বাড়িঘরের ফল গাছগুলোতে ফল ধরছেনা আগের মতো। ইটভাটার ধোঁয়ার কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। আশেপাশের লোকদের হচ্ছে সর্দি, কাশি ও এজমাসহ নানা ধরণের রোগ। স্থানীয় কৃষকরা জানায় আগে ওই এলাকায় ২ থেকে ৩টি ইটভাটা ছিল। কিন্তু বর্তমানে ওই এলাকায় মহাসড়কের দুই পাশেই গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। অনেকেরই প্রশ্ন কিভাবে একই এলাকায় পরিবেশ অধিদপ্তর থেকে এতোগুলো ইটভাটার অনুমোদন দেওয়া হয়েছে। অসংখ্য ইটভাটা হওয়ায় আশপাশের এলাকার ফসলী জমির মাটি বিক্রি হচ্ছে ইটভাটাগুলোতে। জমির মাটি বিক্রির কারণে ফসলী জমিগুলি নষ্ট হচ্ছে দিন দিন। হচ্ছে না ওই এলাকার ধান, রবি শষ্যসহ বিভিন্ন ফসল। ঢাকা-সিলেট মহাসড়ক ওই এলাকাদিয়ে যাওয়ায় যোগাযোগের ভাল মাধ্যম হওয়ায় গড়ে উঠেছে ইটভাটা। ইটভাটার মাটি বোঝাই ট্রাক্টরগুলো মহাসড়কদিয়ে চলে বেপরুয়াভাবে। প্রত্যেকটি ইটভাটার কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। এতে করে দিন দিন বিভিন্ন ফলাদি গাছে ফল আগের তুলনায় কম ধরছে। হচ্ছে পরিবেশ নষ্ট।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares