1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

বাগেরহাটে আওয়ামী লীগ নেতা রাজাকার আব্দুস সালামের বিচারের দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
Spread the love

বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বাগেরহাটের মোংলা-রামপালের কুখ্যাত রাজাকার ডাকরা এলাকায় গনহত্যার নায়ক বাংলাদেশের জাতীয় পতাকায় অগ্নি গুলি বর্ষণকারী আওয়ামী লীগ নেতা রাজাকার মোঃ আব্দুস সালামের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মোংলা উপজেলার শাখার আয়োজনে সোমবার (০৩ জানুয়ারি) দুপুরে মোংলা উপজেলার আব্দুল হাই সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস আলী ইজারাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মৃধা, স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর, হাবিবুর রহমান প্রমুখ।বক্তারা বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে দেশে অনেক রাজাকার ও যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে। কিন্তু রামপাল-মোংলার কতিপয় রাজাকার এখনও আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। যাদের কারণে বৃহত্তম এই দলের ত্যাগী নেতাকর্মীরা আজ কোন ঠাসা। মোংলা উপজেলা আওয়ামী লীগ নেতা কুখ্যাত রাজাকার ডাকরা এলাকায় গনহত্যার নায়ক বাংলাদেশের জাতীয় পতাকায় অগ্নি গুলি বর্ষণকারী রাজাকার মোঃ আব্দুস সালাম এর মধ্যে অন্যতম। এখন সময় এসেছে ডাকরায় গনহত্যাকারী কুক্ষাত রাজাকার আব্দুস সালামকে বিচারের মুখোমুখি করতে হবে। তাকে আওয়ামী লীগ থেকে বের করে দিতে হবে। দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে বিচারের আওতায় আনার দাবি জানান মানববন্ধনকারীরা। মানববন্ধনে স্থানীয় সহস্রাধিক লোক অংশগ্রহন করেন।রাজাকার ডাকরা এলাকায় গনহত্যার নায়ক হিসেবে অভিযুক্ত আব্দুস সালাম মোংলা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। বিভিন্ন সময় তিনি মোংলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।এ বিষয়ে কথা বলার জন্য আব্দুস সালামকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি