রৌমারীতে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রতিমন্ত্রী জাকির হোসেন
ইউনুছ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
শনিবার, ১ জানুয়ারি, ২০২২
Spread the love
ইউনুছ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ শিক্ষার জন্য এস সেবার জন্য বেরিয়ে যাও এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরনের উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বই বিতরণের শুভ উদ্বোধন করা হয়।এসময় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের প্রাথমিক শিক্ষার উপ পরিচালক মো. মোজাহিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকতার্ মো. শহিদুল ইসলাম, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, রৌমারী উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, রৌমারী উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ।