1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
যশোর সদরের ইউপি নির্বাচনে ২৮ জন বিদ্রোহী প্রার্থী বহিষ্কার - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

যশোর সদরের ইউপি নির্বাচনে ২৮ জন বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

জেমস আব্দুর রহিম রানা যশোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
Spread the love
জেমস আব্দুর রহিম রানা যশোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ যশোর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নৌকার প্রার্থীর বিপক্ষে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ২৮ নেতাকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।মঙ্গলবার (২১ ডিসেম্বর) প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এই বহিষ্কারের ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।তিনি বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নৌকার প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়ার কারণে তাদের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হচ্ছে।সদর উপজেলার হৈবতপুর ইউনিয়ন থেকে বহিষ্কার করা হয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আহম্মাদ আলী ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হরেন কুমার বিশ্বাসকে।ইছালী ইউনিয়নের উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আনিছুর রহমান ডেডিট ও সাবেক ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদকে।নওয়াপাড়া ইউনিয়নের জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কাজী আলম ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক হুমায়ূন কবীর তুহিনকে।উপশহর ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রত্নকে।কাশিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএম সাইফুল ইসলামক।চুড়ামনকাঠি ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবীর মিলনকে।দেয়াড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আনিছুর রহমান আনিসকে।আরবপুর ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফারুক আহম্মেদ বাবু ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলামকে।চাঁচড়া ইউনিয়নের জেলা ছাত্রলীগের সাবেক নেতা শামীম রেজা ও জেলা তাঁতীলীগ নেতা ফারুক হোসেনকে।রামনগর ইউনিয়নের জেলা তরুনলীগের যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান লাইফকে।ফতেপুর ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন, মহিলা আওয়ামী লীগের নেতা ফাতেমা আনোয়ার ও শিল্পী বেগমকে।কচুয়া ইউনিয়নের জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি শেখ মাহমুদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আব্দুর রশিদ ও কাজী হাফিজুর রহমান রত্নকে।নরেন্দ্রপুর ইউনিয়নের ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাকির হোসেন, সদর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসকে।এছাড়া সংবাদ সম্মেলন থেকে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সানা আব্দুল মান্নানকে বহিষ্কার করা হয়।সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণী খান পলাশ, মেহেদী হাসান মিন্টু, প্রচার সম্পাদক মুন্সী মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares