1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
একদিকে আলু পরিচর্যা অন্যদিকে বীজ তলা তৈরীতে ব্যস্ত তানোরের কৃষকরা - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক

একদিকে আলু পরিচর্যা অন্যদিকে বীজ তলা তৈরীতে ব্যস্ত তানোরের কৃষকরা

সারোয়ার হোসেন, তানোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
Spread the love
সারোয়ার হোসেন, তানোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ রাজশাহীর তানোরে একদিকে চলছে আলু পরিচর্যার কাজ অন্যদিকে বোরো বীজ তলা  পরিচর্যায়  ব্যস্ত সময় পার করছেন কৃষক শ্রমিক ও কৃষাণীরা।এছাড়াও প্রতিবারের মত এবারো অধিক লাভের আশায়  অনেক কৃষক আগাম জাতের আলু চাষ করেছেন। ফলে আবহাওয়া অনুকুলে থাকায় ফলন ভালো হবে বলে ধারনা চাষীদের। অপর দিকে বিলকুমারি সংলগ্ন যাদের জমি আছে তারা ইতিপূর্বেই  বীজতলা তৈরী করে বীজ বপন করে পরিচর্যা করছেন ।এতে করে কৃষক শ্রমিকরা মাঠেই পার করছেন দিন রাত। দম ফেলার সময় নেই।কৃষকরা জানায়, আগাম জাতের  আলু বেশির ভাগ চাষ হয় তানোর পৌর এলাকার জিওলগ্রামের নিচে রহিমা নামক ডাংগায়, ধানতৈড় ও গোকুল গ্রামের নিচে বা বিলের আংশিক জমিতে।এসব জায়গা উঁচু হওয়ার কারনে দ্রুত বিলের পানি নেমে যায়।আর পানি নামার সাথ সাথে শুরু করেন আলু রোপন।ওই আলুর গাছের পরিচর্যা চালিয়ে যাচ্ছেন। কারন অল্প সময়ের মধ্যেই উত্তোলন হবে এসব আলু। তানোর পৌর এলাকার জিওল গ্রামের আলু চাষি কাউন্সিলর মঞ্জুর রহমান জানান এবার  ১ একর জমিতে আগাম জাতের আলু চাষ করেছি।শুরু থেকে এখন পর্যন্ত  আবহাওয়া অনুকূলে আছে, উত্তোলনের সময় এমন আবহাওয়া থাকলে ফলন ও দাম পাওয়া যাবে বলে তিনিসহ অনেক চাষিরাই আশা প্রকাশ করছেন।এজন্য  আগাম জাতের আলু পরিচর্যায় চরম ব্যস্ত চাষি থেকে শ্রমিকরা।এদিকে বিলকুমারি সংলগ্ন নিচু এলাকায় যারা আলু চাষ করেন না তারা আগাম বোরো রোপনের জন্য বীজ বপন করেছেন। অল্পদিনের মধ্যেই শুরু হবে ধান রোপনের কাজ বলে জানান কৃষকরা।বিশেষ করে চান্দুড়িয়া ব্রীজ ঘাট হয়ে তানোর পৌর এলাকার কালিগন্জ,হাবিব নগর,হলদারপাড়া বুরুজ, ভদ্রখন্ড,জিওল,আমশো, গুবিরপাড়া, কুঠিপাড়া,ধানতৈর,গোকুল,তালন্দ, ও কলমা ইউপির আজিজপুর, কুযিশহর এবং কামারগাঁ ইউপির, মাঝিপাড়া, বাতাসপুর,পারিশো,দুর্গাপুর, মাদারিপুর,মালশিরা।এসমস্ত এলাকায় কৃষকরা বোরো চাষের জন্য বীজতলা পরিচর্যা করতে দেখা যায়।।পৌর সদর এলাকার কৃষক এমাজ উদ্দিন জানান,বীজ ভালোই হয়েছে।অল্প দিনের মধ্যে ধান রোপনের কাজ শুরু হবে। আরেক কৃষক মফিজ জানান বিলের জমিতে বোরো ধান রোপনের জন্য বীজ প্রায় হয়েই গেছে।বীজও ভালো হয়েছে। তিনি আরো জানান বিলের নিচু জমিতে শুধু বোরো চাষ হয়।যার কারনে প্রাকৃতিক দুর্যোগ না থাকলে বাম্পার ফলন হয়।কিন্তু কথায় আছে বোরোর আশা না মরার আশা করা,হলেই ভালো না হলেই গেল। এদিকে উপজেলার চান্দুড়িয়া ইউপির রাতৈল,গাগরন্দ,কাঠালপাড়া,চান্দুড়িয়া,সরনজাই ইউপির কাসারদিঘি,মন্ডলপাড়া, ভাগনা,সিধাইড়, চককাজিজিয়া,সরকারপাড়া,শুকদেবপুর,তালন্দ ইউপির মোহর,লছিরামপুর,দেবিপুর,সালামপুর,লালপুর, আড়াদীঘি,বিলশহর,নারায়নপুর,কালনা।পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর,মোহাম্মাপুর,কচুয়া, যোগিশো, প্রানপুর,চিমনা,দুবইল,সাহাপুর,ইলামদহী,চাদপুর, বানিয়াল,বনকেশর, কলমা ইউপির আজিজপুর,মালবান্দা,নড়িয়াল,কলমা,বিল্লি,মারগাঁ, হাতিশাইল, ছাঔড়, হরিপুর,হাতিনান্দা,তানোর পৌর এলাকার,সিন্দুকাই,ধানতৈড়,চাপড়া,বেলপুকুরিয়া, তালন্দ,সুমাসপুর,হরিপুর, বাধাইড় ইউপি ও মুন্ডুমালা পৌর এলাকাতেই হয়েছে আলুর প্রজেক্ট।   উপজেলার প্রায় সাড়ে ২২হাজার হেক্টরের আবাদি জমির মধ্যে  প্রায় ১৪ হাজার হেক্টর জমিতে চাষ হয় আলু।এখন এসব মাঠ জুড়ে শুধু আলু পরিচর্যার কাজ চলছে ভরদমে। খোজ নিয়ে জানা গেছে, উপজেলার জনসারনের প্রধান আয়ের উৎস হয়ে পড়েছে আলু চাষ।শুধু উপজেলার চাষীরাই না বিভিন্ন এলাকা থেকে লীজে জমি নিয়ে আলু চাষের বিশাল বিশাল প্রজেক্ট করেন মৌসুমি আলু চাষিরা।বিগত সময়ে আলু রোপনের সময় প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলেও এবারের আবহাওয়া চাষের অনুকুলে  থাকার কারনে সবকিছু দ্রুত হয়েছে। শ্রমিক  মোস্তফা জানান এত দ্রুত আলু লাগানো হবে বুঝতেই পারলাম না।এখন সেচ ট্রপ ড্রেসিং এর কাজ চলছে। নিমিষেই ট্র্যাক্টরে জমি চাষ ও পাওয়ার টিলারে নাড়া কাটা হয়েছে খুবই দ্রত। যার কারনেই চোখের পলকেই শেষ হচ্ছে তাড়াতাড়ি।   কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম  ইসলাম জানান,এবারের আবহাওয়া চাষাবাদের উপযোগী আছে। ১২ হাজার ৮৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষমাত্রা নির্ধারন করা হলেও আরো বেশি চাষ হবে।বোরো বীজও ভালো রয়েছে। ২৮০ হেক্টর জমিতে বোরো বীজ হয়েছে।  আর আগাম জাতের আলুর চাষ হয়েছে  ১০০ হেক্টর জমিতে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares