1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

ওসাসুনার বিপক্ষে পয়েন্ট হারাল বার্সা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
Spread the love

হতাশার বৃত্ত ভেঙে বের হতে পারছে না বার্সেলোনা। বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার পর এবার লা লিগায় ওসাসুনার বিপক্ষে পয়েন্ট হারাল বার্সা। রোববার রাতে প্রতিপক্ষের মাঠে দুবার এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে ব্যর্থ হয় কাতালানরা। ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয় বার্সাকে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়হীন রইল তারা।

এই ড্রয়ের ফলে ১৬ ম্যাচে ৬টি জয়, ৬টি ড্র এবং ৪ হারে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে অবস্থান নতুন কোচ জাভি হার্নান্দেজের দলের।

ওসাসুনার বিপক্ষে ৬২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১০টি শট নেয় বার্সেলোনা। এর মধ্যে কেবল দুটি লক্ষ্যে রাখতে পারে তারা। স্বাগতিকদের আট শটের তিনটি লক্ষ্যে ছিল।

ম্যাচের ১২তম মিনিটে লিড নেয় বার্সা। নিকোলাস গঞ্জালেসের গোলে এগিয়ে যায় তারা। এটা ছিল বার্সেলোনার জার্সি গায়ে তার প্রথম গোল। তবে সে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সা। ওসাসুনার ডিফেন্ডার ডেভিড গার্সিয়া হেড করে স্বাগতিক দলকে সমতায় ফেরান। প্রথমার্ধের বাকি সময়টা আক্রমণ আর পালটা আক্রমণেই কেটেছে। কোনো দল গোল পায়নি।

বিরতির পর ৪৯ মিনিটে আব্দেসসামাদ ইজালজুলির গোলে আবারও এগিয়ে যায়। আব্দেসসামাদেরও এটা ছিল বার্সায় জার্সি গায়ে প্রথম গোল। ব্যবধান ধরে রেখে জয়ের পথেই ছিল বার্সা। কিন্তু নির্ধারিত সময়ের ৪ মিনিট বাকি থাকতে গোল খেয়ে বসে তারা। ডি-বক্সের বাইরে থেকে আভিলার শট বার্সেলোনার ডিফেন্ডার সামুয়েল উমতিতির পায়ে লেগে জালে জড়ায়। বাকি সময়ে এই সমতা আর ভাঙেনি। তাতে দুটি দল পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি