1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

খুলনায় প্রাইভেটকার-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত-৩

শেখ তোফাজ্জেল হোসেন দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
Spread the love

শেখ তোফাজ্জেল হোসেন দৈনিক শিরোমণিঃ খুলনায় সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত কাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে নগরীর লায়ন্স স্কুলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন রূপসা উপজেলার ধোপাখোলা গ্রামের নিরাঞ্জন মন্ডলের ছেলে বিকাশ মন্ডল (৪০), পাইকগাছা উপজেলার গড়াইখালী গ্রামের মৃত মেছের গাজীর ছেলে রফিক গাজী (৪০), কয়রা উপজেলার নাকসা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে জয়নাল (৫০)। সোনাডাঙ্গা থানার এসআই সন্দীপ জানান, সকাল সাড়ে আটটার দিকে যাত্রীবাহি একটি ইজিবাইক নগরীর গল্লামারী মোড় থেকে ময়লাপোতার দিকে যাচ্ছিল। ইজিবাইকটি লায়ন্স স্কুলের সামনে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ইজিবাইকের দুথজন যাত্রী ও একজন পথচারী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা প্রাইভেট কারের গাড়ি চালককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ক্ষতিগ্রস্থ ইজিবাইক ও প্রাইভেটকার সোনাডাঙ্গা থানায় পাঠিয়ে দেয়। পথচারী বিকাশ মন্ডল জানান, ঘটনার সময় তিনি সেখান থেকে হেঁটে যাচ্ছিলেন। ময়লাপোতা থেকে গল্লামারী অভিমুখী একটি গাড়ি এসে ওই ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। কিছুটা দূরত্বে থাকায় তার তেমন একটা ক্ষতি হয়নি। তবে পায়ে আঘাত পেয়েছেন বলে তিনি জানান। এসআই সাইদুর রহমান খুলনা মেডিকেল কলেজ থেকে জানান, এ দুর্ঘটনায় কারও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ইজিবাইক চালক রফিক গাজীর পা ভেঙ্গে গেছে। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি