1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ওমিক্রন: আতঙ্কিত না হওয়ার পরামর্শ বাইডেনের - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

ওমিক্রন: আতঙ্কিত না হওয়ার পরামর্শ বাইডেনের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
Spread the love

করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমেরিকানদের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকায় আবিষ্কার হওয়া করোনার নতুন ধরন দেশে দেশে ছড়িয়ে পড়ার পর দেশটির নাগরিকদের উদ্দেশ্যে সোমবার হোয়াইট হাউজে এক বক্তৃতায় এ কথা বলেন তিনি। খবর আল-জাজিরার।

বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা ভ্যাকসিন নির্মাতাদের সঙ্গে পরামর্শ ও ওমিক্রন মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছেন। যুক্তরাষ্ট্র আপাতত লকডাউন বা আরও ভ্রমণ নিষেধাজ্ঞা অবলম্বন না করে ওমিক্রনের সম্ভাব্য বিস্তার রোধে কাজ করছে।

তিনি বলেন, নতুন ধরনটি উদ্বেগের তবে আতঙ্কের নয়। দুই ডোজ টিকা নেওয়ার পরও যদি কেউ ভয়ে থাকেন তাহলে বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দেন। যারা টিকা এখনো নেয়নি তাদের দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসির আশা করছেন, বর্তমানের টিকাগুলো ওমিক্রনের বিরুদ্ধেও কাজ করবে। আর বুস্টার ডোজ সুরক্ষা বাড়াবে। কোনো ধরনের বিশৃঙ্খলা-দ্বিধা ছাড়াই বিজ্ঞানসম্মত ও যথাযথ জ্ঞানের মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও জানান বাইডেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে গত ২৪ নভেম্বর প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন করোনাভাইরাস শনাক্তের খবর পৌঁছায়। এরপর নেদারল্যান্ডস, ডেনমার্ক, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে তা ছড়িয়ে পড়ে। এর জেরে অনেক দেশ সীমান্ত বন্ধসহ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।

এর আগে করোনাভাইরাসের ওমিক্রন ধরন সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে এবং কিছু অঞ্চলে এটি ‘মারাত্মক পরিণতি’ ডেকে আনতে পারে বলে হুঁশিয়ারি দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সোমবার (২৯ নভেম্বর) জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি এর ১৯৪ সদস্য দেশকে সম্ভাব্য সংক্রমণের ঢেউ ঠেকাতে বিশেষ গ্রুপের লোকদের মধ্যে টিকাদানের হার বাড়ানোর আহ্বান জানিয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণের পরিকল্পনা ঠিকঠাক রয়েছে কিনা সেটিও নিশ্চিত করতে বলেছে তারা।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares