1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার ৪৭তম টেস্ট অধিনায়ক হলেন কামিন্স

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
Spread the love

অস্ট্রেলিয়ার ৪৭তম টেস্ট অধিনায়ক হলেন প্যাট কামিন্স। তার সহ-অধিনায়ক ঘোষণা করা হয়েছে সাবেক অধিনায়ক স্টিভ স্মিথকে।

কামিন্স প্রথম ফাস্ট বোলার হিসেবে অস্ট্রেলিয়ার পূর্ণকালীন অধিনায়ক নির্বাচিত হলেন এবং রিচি বেনাউডের পর প্রথম বোলার।

পাঁচ সদস্যের প্যানেলের সঙ্গে সাক্ষাৎকার প্রক্রিয়া শেষে কামিন্স ও স্মিথের নিয়োগ চূড়ান্ত হলো। ক্রিকেট অস্ট্রেলিয়ার পুরো বোর্ড সম্মতি দিয়েছে। নির্বাচক প্যানেলের জর্জ বেইলি ও টনি ডোডেমেই, সিএ বোর্ড সদস্য ও সাবেক অস্ট্রেলিয়ান খেলোয়াড় মেল জোন্স, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিচার্ড ফ্রুডেনস্টেইন ও প্রধান নির্বাহী নিক হকলি ওই প্যানেলের অংশ ছিলেন। কঠোর মূল্যায়ন শেষে তারা কামিন্সকে অধিনায়ক ঘোষণা করেছে।

সেক্সটিং কেলেঙ্কারিতে টিম পেইন টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঠিক এক সপ্তাহ পর কামিন্স নেতৃত্ব পেলেন। তার নিয়োগের দিন ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতিতে গেছেন উইকেটকিপার ব্যাটসম্যান।

কামিন্স এক বিবৃতিতে বলেছেন, বিশাল অ্যাশেজ সিরিজের আগে রেখে এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। আমি আশা করি গত কয়েক বছর ধরে এই দলকে টিম পেইন যে নেতৃত্ব দিয়েছেন, সেই একই ভূমিকা আমি রাখতে পারব। এটা অপ্রত্যাশিত এক বিশেষ অধিকার যার জন্য আমি খুব কৃতজ্ঞ এবং অধীর অপেক্ষায় আছি।

আগামী ৮ ডিসেম্বর ব্রিসবেনের গ্যাবায় শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার অ্যাশেজ মৌসুম।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি