ঝিনাইদহে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
মোঃ ইনছান আলী জেলা প্রতিনিধি ঝিনাইদহ দৈনিক শিরোমণিঃ
আপডেট :
সোমবার, ২২ নভেম্বর, ২০২১
Spread the love
মোঃ ইনছান আলী জেলা প্রতিনিধি ঝিনাইদহ দৈনিক শিরোমণিঃঝিনাইদহে ৪র্থ ধাপে অনুষ্ঠিব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী পুন:বিবেচনার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে সদর উপজেলার কালিচরণপুর ইউনিয়নে নৌকা প্রতিকের মনোনয়ন পরিবর্তনের দাবিতে ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ওই ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পরে বক্তারা বলেন, বর্তমান চেয়ারম্যান কৃষ্ণ পদ দত্ত শারিরীক ভাবে অসুস্থতার কারণে গত ২ বছর একজন ইউপি সদস্য ভারপ্রাপ্ত হিসেবে দয়িত্ব পালন করছেন। আসন্ন নির্বাচনে আবারো তাকে নৌকা প্রতিকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। বক্তারা, তার মনোনয়ন বাতিল করে অন্য যোগ্য কোন প্রার্থীকে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।