1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
১৭ দিনে টিকা পেলেন সোয়া ২ লাখ শিক্ষার্থী! - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

১৭ দিনে টিকা পেলেন সোয়া ২ লাখ শিক্ষার্থী!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
Spread the love

করোনাভাইরাসের সংক্রমণরোধে রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজে চলছে টিকাদান কর্মসূচি। প্রতিদিন গড়ে ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়ার সরকারি লক্ষ্যমাত্রা থাকলেও বাস্তবে তা পূরণ হচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত নির্ধারিত আটটি টিকাদান কেন্দ্রে মোট ২ লাখ ২৪ হাজার ৯২৭ জন শিক্ষার্থী টিকা নিয়েছেন। এতে প্রতিদিন গড়ে ১৩ হাজারের বেশি অর্থাৎ নির্ধারিত টার্গেটের এক তৃতীয়াংশ স্কুলশিক্ষার্থীকে টিকার আওতায় আনা সম্ভব হচ্ছে।

গত ১ নভেম্বর থেকে রাজধানীর আটটি স্কুলের কেন্দ্রে এ টিকাদান কর্মসূচি শুরু হয়। ওইদিন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের প্রয়োগ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জন্মনিবন্ধনসহ নানা জটিলতার কারণে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমে ধীরগতি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জন্মনিবন্ধন কার্যালয়গুলোতে নতুন জন্মনিবন্ধন, নিবন্ধনে নাম ও বয়সে ভুল ইত্যাদি সমস্যা নিয়ে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী ও অভিভাবকরা ধর্ণা দিচ্ছেন। ভুল সংশোধন করতে কারও কারও ঢাকার ডিসি অফিসেও দৌড়ঝাপ করতে হচ্ছে।

জানা গেছে, এ পর্যন্ত টিকাগ্রহীতা ২ লাখ ২৪ হাজার ৯২৭ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম ডোজ ২ লাখ ২৪ হাজার ৭৬৮ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১৫৯ জন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় (১৭ সেপ্টেম্বর) টিকা নিয়েছেন ৪১ হাজার ২২১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৯ হাজার ২১২ জন ও ছাত্রী ২২ হাজার ৯ জন। এসময়ে দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতা ৩ জনের মধ্যে ছাত্র ১ জন ও ছাত্রী ২ জন।

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন আরও ৭ লাখ ৩৪ হাজার ৮৫৯ জন। তাদের মধ্যে প্রথম ডোজের ৪ লাখ ৭৪ হাজার ৬৭৪ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২ লাখ ৬০ হাজার ১৮৫ জন।

প্রথম ডোজ টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ২ লাখ ১৮ হাজার ৪২৭ জন ও নারী ২ লাখ ৫৬ হাজার ২৪৭ জন। দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ১ লাখ ২৬ হাজার ৪২ জন ও নারী ১ লাখ ৩৪ হাজার ১৪৩ জন।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও ফাইজার, সিনোফার্ম ও মর্ডানার টিকা দেওয়া হচ্ছে।

২৭ জানুয়ারি থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সারাদেশে টিকাগ্রহীতার সংখ্যা ৮ কোটি ৬৯ লাখ ৭৯ হাজার ৫০৩ জন। এর মধ্যে প্রথম ডোজের ৫ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৫৫৫ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩ কোটি ৩৯ লাখ ৯৫ হাজার ৯৪৮ জন।

১৭ নভেম্বর পর্যন্ত টিকার জন্য মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৪০৭ জন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৬ কোটি ৬৪ লাখ ৭৭ হাজার ২২ জন ও পাসপোর্টের মাধ্যমে ৯ লাখ ৮৪ হাজার ৩৮৫ জন নিবন্ধন করেছেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares