1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নিজ দেশের লোকদের দ্বারা খুন হওয়ার শঙ্কা সৌদি যুবরাজের - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজ দেশের লোকদের দ্বারা খুন হওয়ার শঙ্কা সৌদি যুবরাজের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
Spread the love

নিজ দেশের লোকদের দ্বারা খুন হওয়ার শঙ্কা সৌদি যুবরাজের

আন্তর্জাতিক ডেস্ক :
সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান বলেছেন, তার দেশ যদি অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তিতে যায়, তবে ইরান কিংবা তার নিজ দেশের লোকজন তাকে হত্যা করবে।

ইসরাইলি-আমেরিকান ধনকুবের হাইম সাবানের কাছে তিনি নিজের জীবন নিয়ে এই শঙ্কার কথা জানিয়েছেন। ইসরাইলি গণমাধ্যম হারিৎস ও মিডল ইস্ট আইয়ের খবরে এমন তথ্য মিলেছে।

হাইম সাবানকে যুবরাজ বলেন, প্রতিবেশী বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের মতো ইসরাইলের সঙ্গে তিনি সম্পর্ক স্বাভাবিকীকরণ করতে পারবেন না। যদি তিনি তা করেন, তবে ইরান, কাতার বা তার নিজ দেশের লোকদের হাতে হত্যার শিকার হবেন।

বুধবার মার্কিন ডেমোক্র্যাটদলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের পক্ষে এক অনলাইন প্রচারে হাইম সাবান এসব তথ্য জানিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সৌদি আরবের পররাষ্ট্রনীতি ঘনিষ্ঠভাবে অনুসরণ করে। গত আগস্টে দেশদুটি ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে।

বাইডেনের তারিফ করে ডেমোক্র্যাটিক পার্টির দীর্ঘদিনের দাতা সাবান বলেন, যুক্তরাষ্ট্রের সব ইহুদি, যারা মার্কিন-ইসরাইল জোটকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন, বাইডেন প্রেসিডেন্ট হলে সারা সবাই শান্তিতে ঘুমাতে পারবেন।

এদিকে শুক্রবার সুদান-ইসরাইল চুক্তি সই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী কয়েক মাসের মধ্যে ইসরাইলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সৌদি আরব একমত হতে পারে।

তবে চলতি মাসের শুরুতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ জানান, ইসরায়েল-ফিলিস্তিন সমঝোতা না হওয়া পর্যন্ত ইসরাইলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares