1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ভারতে আইফোন প্রি-বুকিংয়ে ৬ হাজার টাকা ছাড় - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার

ভারতে আইফোন প্রি-বুকিংয়ে ৬ হাজার টাকা ছাড়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
Spread the love

ভারতে আইফোন প্রি-বুকিংয়ে ৬ হাজার টাকা ছাড়

তথ্যপ্রযুক্তি ডেস্ক :
চলতি মাসেই উন্মুক্ত হয়েছে আইফোন ১২ সিরিজ। ২৩ অক্টোবর থেকে ভারতে শুরু হয়েছে আইফোন ১২ ও আইফোন ১২ প্রো ফোনের প্রি-বুকিং। ডেলিভারি শুরু হবে ৩০ অক্টোবর।

যদিও এই সিরিজের আরও দুটি ফোন আইফোন ১২ মিনি এবং আইফোন ১২ প্রো ম্যাক্স এর প্রি-বুকিং ৬ নভেম্বর থেকে শুরু হবে। যা ১৩ নভেম্বর থেকে বাজারে পাওয়া যাবে।

আইফোন ১২ ও আইফোন ১২ প্রো এর ওপর এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা যথাক্রমে ৬,০০০ টাকা ও ৫,০০০ টাকা ক্যাশব্যাক পাবেন। আবার ফোন দুটি ৬ মাসের নো কস্ট ইএমআই এ কেনা যাবে।

ডেবিট কার্ড গ্রাহকদের দুটি ফোনের ওপরই ১,৫০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এই অফার ২৬ অক্টোবর পর্যন্ত চলবে।

আইফোন ১২ ফোনটির দাম শুরু হয়েছে ৭৯,৯০০ টাকা থেকে। এই দাম ৬৪ জিবি ভ্যারিয়েন্টের। আবার ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৮৪,৯০০ টাকা ও ৯৪,৯০০ টাকা।

আইফোন ১২ প্রো এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,১৯,৯০০ টাকা। ১,২৯,৯০০ ও ১,৪৯,৯০০ টাকা দাম যথাক্রমে ফোনটির ২৫৬ জিবি ও ৫১২ জিবি ভ্যারিয়েন্টের।

আইফোন ১২-এ রয়েছে ওলেড ডিসপ্লে। স্ক্রিন যাতে সহজে ভেঙে না যায় তার জন্য ব্যবহার করা হয়েছে সিরামিক শিল্ড গ্লাস প্রযুক্তি। এছাড়া এই ফোনে রয়েছে এ ১৪ বায়োনিক প্রসেসর।

অ্যাপল-এর দাবি, এই ফোনের সিপিইউ এবং জিপিইউ অন্যান্য স্মার্টফোনের চেয়ে অনেক দ্রুত। এই ফোনে রয়েছে ১২ মেগাপিক্সেলের দু’টি ওয়াইড অ্যাঙ্গল সেন্সর এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এখন নাইট মোডেও ছবি তোলা যাবে ফ্রন্ট ও রিয়ার ক্যামেরায়। কোনও কেবল ছাড়াই চার্জ করা যাবে আইফোন ১২। এতে ম্যাগসেফ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। রয়েছে ম্যাগনেট এবং সেন্সরকে কাজে লাগিয়ে ওয়্যারলেস চার্জিংয়ের ব্যবস্থা। ফলে অনেক দ্রুত চার্জ হবে ফোন।

এলআইডিএআর সেন্সরযুক্ত ১২ মেগাপিক্সেলের তিনটে রিয়ার ক্যামেরা রয়েছে আইফোন ১২ প্রো-তে। এছাড়া ১০ বিট এইচডিআর ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে এই ফোনে। গ্রাফাইট, রূপালি, সোনালি এবং নীল— এই চারটি রঙে ফোনটি পাওয়া যাবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares