1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ক্ষমতায় থাকি না থাকি, বিরোধীদের ফিরতে দেব না: ইমরান খান - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

ক্ষমতায় থাকি না থাকি, বিরোধীদের ফিরতে দেব না: ইমরান খান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
Spread the love

ক্ষমতায় থাকি না থাকি, বিরোধীদের ফিরতে দেব না: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক :
বিরোধী দলগুলোর নেতারা যে বৈঠক করছেন তা ‘বড় ভুল’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, এই বৈঠক থেকে কী লাভ হয়েছে, তা প্রশ্ন তোলাই যায়। কারণ বিরোধী দলগুলোর নেতারা সেনাবাহিনীর বিরুদ্ধে এমন ভাষা ব্যবহার করছেন, যা শত্রুরাও ব্যবহার করেন না। আমি ক্ষমতায় থাকি বা না থাকি, বিরোধী দলের নেতারা যে আর ক্ষমতায় ফিরতে পারবেন না, তা নিশ্চিত।

শুক্রবার রাতে পাকিস্তানের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ইমরান খান এসব কথা বলেন।

পাকিস্তান মুসলিম লিগের নেতা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ইংল্যান্ড থেকে ফেরানো প্রসঙ্গে ইমরান খান বলেন, তাঁকে ফিরিয়ে আনা হবে। প্রধানমন্ত্রী বরিস জনসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে সরকার যোগাযোগ করে চলেছে, যেন নওয়াজ শরিফকে দ্রুত ফিরিয়ে আনা যায়।

এআরওয়াই নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে ইমরান খান বলেছেন, আমি ক্ষমতায় থাকি বা না থাকি, আমি নিশ্চিত করছি যে প্রতিবাদকারী বিরোধী দলের নেতারা আর কখনো ক্ষমতায় ফিরে আসতে পারবেন না।

পিএমএল-নওয়াজ দলের নেতাদের সঙ্গে সেনাপ্রধানের সাম্প্রতিক বৈঠক সম্পর্কে ইমরান খান বলেন, এটি আমাদের বড় ভুল ছিল। যদিও সেনাপ্রধান জেনারেল বাজওয়া আমাকে ওই বৈঠকের ব্যাপারে বলেছেন। তিনি বলেছেন, ‘আমাদের মধ্যে কথাবার্তা হবে। আমি মনে করি এটি একটি বড় ভুল ছিল। তাঁদের দেখা করতে দেওয়া উচিত হয়নি। এ বৈঠকে আসলে কিছু লাভ হয়েছে কি?’ তিনি বলেন, আজ তাঁরা (বিরোধী নেতারা) যে ভাষায় গালাগালি করছেন, সেনাবাহিনীর বিরুদ্ধে যে ভাষা ব্যবহার করছেন, শত্রুরাও এমন ভাষা ব্যবহার করেন না। তাহলে এ বৈঠক করে কি লাভ হয়েছে?

পাকিস্তান বাঁচানোর আন্দোলন তাঁরা করছেন—বিরোধী দলের নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ইমরান খান বলেন, ‘আমি ক্ষমতায় থাকি বা না–ই থাকি, এই চোররা আর কখনো ক্ষমতায় ফিরে আসতে পারবেন না। এঁরা ক্ষমতায় এলে আমি জনগণকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ব।’

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares